বিয়ের মাত্র কয়েক দিন বাকি, তার আগেই হবু বরের সঙ্গে পরিচয় করালেন মিষ্টি সিং

যদিও মিষ্টি আর রেমো-কে হামেশাই হ্যাং আউট করতে দেখা যায়। আসলে অভিনয়ে নয়, একটি প্রোডাকশন কোম্পানির মালিক হওয়ায় তিনি টলিপাড়ার পরিচিত মুখ।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউড জুড়ে বিয়ের মরসুম।অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের বিয়ের রেশ কাটতে না কাটতেই আবারও বিয়ের সানাই। আগামী ১৮ মে রেজিস্ট্রি করেই বিয়ে করতে চলেছেন অভিনেত্রী মিষ্টি সিং। আগেই জানিয়েছিলাম ছোটবেলার বন্ধু রেমো দাসকে বিয়ে করতে চলেছেন তিনি। ১৪ বছর প্রেম তাঁদের, চলতি মাসেই চার হাত এক হতে চলেছে অভিনেত্রীর। বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে, খানিকটা ব্যস্ত মিষ্টিও। তাঁকে শেষ দেখা যায়, আলতা ফড়িং ধারাবাহিকে।

এখন বিরতিতে রয়েছেন, বিয়ের পর ইউরোপে হানিমুনে যাবেন তিনি। এরপরে ফিরেই শুটিং শুরু করবেন পর্দার ভাদু। বিয়ের মাত্র আর কয়েকদিন বাকি। তার আগেই সকলের সঙ্গে হবু বরের পরিচয় করিয়ে দিলেন মিষ্টি। টেলিপাড়ার খুবই পরিচিত মুখ মিষ্টির মনের মানুষ। বৃহস্পতিবার ইনস্টায় হবু বরের চোখের ছবি পোস্ট করে মিষ্টি লেখেন, ‘প্রথম ওর ওই দুটো চোখের প্রেমে পড়েছিলাম আমি’। আসলে রেমোর বাদামি চোখ, আর তাতেই মন হারিয়েছিলেন মিষ্টি। সন্ধ্যা গড়াতেই বরের গালে চুমু, হাতে গোলাপের তোড়া, রোমোকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করলেন ‘আলতা ফড়িং’ খ্যাত অভিনেত্রী।

মিষ্টি-রেমোর প্রেম কাহিনি অজানা নয় কারোরই। তবে কখনই তাঁদের প্রেমের কথা প্রকাশ্যে আনেননি। যদিও মিষ্টি আর রেমো-কে হামেশাই হ্যাং আউট করতে দেখা যায়। আসলে অভিনয়ে নয়, একটি প্রোডাকশন কোম্পানির মালিক হওয়ায় তিনি টলিপাড়ার পরিচিত মুখ। রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে মিষ্টির হবু বরের। ১৮ মে বাইপাসের ধারে একটি বিলাসবহুল হোটেলে বসবে মিষ্টির বিয়ের আসর। রেজিস্ট্রি করে সিঁদুরদান আর মালাবদল করেই বিয়ে হবে মিষ্টি-রেমোর। 

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ