কালিম্পংয়ে শুটিংয়ে ব্যাস্ত বেবো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ছবি

ইন্সটাগ্রাম হ্যান্ডেলে কালিম্পংয়ে প্রথম দিনের শুটিংয়ের আগে প্রস্তুতির ছবি শেয়ার করেছেন বেবো।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দার্জিলিংয়ে এসেছেন করিনা কাপুর, ইতিমধ্যেই এই খবর সবার অবগত। আর সেখানেই শুরু হল সুজয় ঘোষের পরিচালনায় তাঁর আগামী ছবির শুটিং। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে কালিম্পংয়ে প্রথম দিনের শুটিংয়ের আগে প্রস্তুতির ছবি শেয়ার করেছেন বেবো। সেখানেই দেখা যাচ্ছে তাঁর হেয়ার ড্রেসার ও মেকআপ আর্টিস্ট অভিনেত্রীকে তৈরি করতে ব্যাস্ত। আর নিজে হাতে একটি আয়না নিয়েছেন করিনা। করিনা ছাড়াও সুজয় ঘোষের এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়দীপ অহলাওয়াত ও বিজয় ভার্মাকে। উল্লেখ্য জাপানি লেখক কেইগো হিগাশিনোর ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ এর গল্পকে আধার করেই তৈরি হতে চলেছে ছবিটি। ছবির নাম যদিও এখনও ঠিক করা হয়নি। আগামী বছর নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।

 

তবে সুজয় ঘোষের সঙ্গে নতুন ছবিই নয়। বহু চর্চিত ‘লাল সিং চাড্ডা’র মুক্তি নিয়েও বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। ছবিতে আমির খানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। আর তৃতীয়বার পর্দায় তাঁদের দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন দর্শকও। বলে রাখা ভালো লালা সিং চাড্ডা-য় আমিরের সঙ্গে কাজ করার আগে ‘তালাশ’ ও ‘থ্রি ইডিয়টস’ ছবিতে জুটি বেঁধেছেন বেবো। আগামী ১১ অগস্ট মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত ছবি ‘লাল সিং চাড্ডা’।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর