শেরপাদের গ্রামে স্থানীয়দের সঙ্গে সময় কাটালেন বেবো

পাহাড়ে শুটিংয়ের ফাঁকেই লাভায় স্থানীয় এক শেরপার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন বেবো।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুজয় ঘোষের ছবির শুটিংয়ে পাহাড়ে এসেছেন বেবো। কালিম্পংয়ে শুটিংয়ের ফাঁকে নানা পোজে ছবি তুলে পোস্টও করেছেন। আর পাহাড়ে শুটিংয়ের ফাঁকেই লাভায় স্থানীয় এক শেরপার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন বেবো। উত্তরবঙ্গে শুটিং করার পাশাপাশি যে প্রকৃতির সমস্ত কিছু উপভোগ করছেন করিনা তা বোঝাই যাচ্ছে। শেরপাদের গ্রাম টাঙ্কিদাঁড়িতে ওয়েব সিরিজের শুটিং করেছেন বেবো। গ্রামের স্থানীয় বাসিন্দাদের তরফে প্রযোজনা সংস্থার কাছে অনুরোধ করা হয়েছিল শুটিংয়ের ফাঁকে পেম্বা শেরপা নামের এক মহিলার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে যান করিনা। মিনিট পাঁচেক তাঁদের সঙ্গে আড্ডা দিয়ে ফের কাজে ফেরেন অভিনেত্রী। অভিনেত্রীকে পাহাড়ি উত্তরীয় (খাদা) পরিয়ে সম্মান জানান ওই শেরপা পরিবার। 

সুজয় ঘোষের পরিচালনায় ‘ডিভোশন অব সাসপেক্ট এক্স’ এর শুটিং দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন বেবো। মঙ্গলবারই শুটিংয়ের কাজে বাগডোগরা পৌঁছান বেবো সঙ্গে রয়েছে ছোট ছেলে জেহ। সুজয় ঘোষের পরিচালনায় বুধবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং। করিনা ছাড়াও এই ছবিতে রয়েছেন জয়দীপ অহলয়াত ও বিজয় বর্মা। 

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার মেরিন পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং