নিয়ম ভেঙে বিমানবন্দরে প্রবেশ, করিনার ‘VIP’ আচরণে ক্ষুব্ধ নেটমহল

ফের বিতর্কের শিরোনামে অভিনেত্রী করিনা কাপুর খান। তবে এবার পোশাক, ব্যক্তিগত জীবন বা কোনও গ্ল্যামারাস কারণে নয়, বরং পাপারাজ্জিদের তোলা একটি ভিডিওর কারণে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিতর্কের শিরোনামে অভিনেত্রী করিনা কাপুর খান। তবে এবার পোশাক, ব্যক্তিগত জীবন বা কোনও গ্ল্যামারাস কারণে নয়, বরং পাপারাজ্জিদের তোলা একটি ভিডিওর কারণে। যেখানে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নেমে মুম্বই বিমানবন্দরের দীর্ঘ নিরাপত্তার সারি এড়িয়েই সোজা ভিতরে ঢুকে যাচ্ছেন বেবো। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে কী সাধারণ মানুষের জন্যে এক নিয়ম, সেলিব্রিটিদের জন্যই অন্য নিয়ম, প্রশ্ন তুলছেন নেটিজেনরা। প্রায়শই মুম্বই বিমানবন্দরে সেলিব্রিটিদের দেখা মেলে। কারণ কোথাও যেতে হলে বিমানে উড়েই যেতে হয় তাঁদের। আর বিমানবন্দরে তাঁদের দেখলেই পাপারাজ্জিরা ছুটে যান মুহূর্ত ক্যাপচার করতে। কিন্তু সম্প্রতি মুম্বইয়ের বিমানবন্দরে করিনা এমন আচরণ দেখে হতবাক হয়ে গেলেন সকলে। ভাইরাল এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এ প্রসঙ্গে আবারও উঠছে বিমানবন্দরে ভিআইপি কালচার। ক্লিপটিতে দেখা গিয়েছে, করিনা কাপুর গাড়ি করে মুম্বই বিমানবন্দরে নামলেন। তাঁর পরনে ছিল একটি কমলা বর্ণের সালোয়ার। এরপর তিনি বিমানবন্দরের প্রবেশপথের নিরাপত্তা তল্লাশির জন্যে দাঁড়িয়ে থাকা যাত্রীদের দীর্ঘ সারি এড়িয়েই ভিতরে চলে গেলেন। তাঁর এমন তারকা-সুলভ আচরণের বিরুদ্ধে হতাশা প্রকাশ করে একজন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা এখন ১.৪ মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। পোস্টটিতে এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘করিনা কাপুর বিমানবন্দরে লাইন ভেঙে সরাসরি গেটের দিকে চলে যাচ্ছেন। তারকারা এমনটা করার সুযোগ পায় কী করে? তাদের এই অধিকার কে দিয়েছে? বিমানবন্দরে অপেক্ষারত অন্য মানুষদেরও জরুরি ফ্লাইট ধরতে হয়। এটা সবার জন্য ন্যায্য নয়।’

 

পোস্টটির সঙ্গে একমত হয়ে কেউ বলেছেন, “জঘন্য… সে অন্য কারও চেয়ে শ্রেষ্ঠ নয়।’ আরেকজন বলেছেন, ‘এটাই আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা। কর্তব্যরত সরকারি কর্মকর্তার উচিত ছিল তাঁকে থামানো। কিন্তু এই তারকাদের অহংকার, যদিও আমাদেরই ভুল, আমরা, সাধারণ মানুষই, তাদের তারকা বানিয়েছি।’ আবার অনেকে করিনাকে সমর্থন করে বলেছেন, দ্রুত নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার জন্য করিনা হয়তো কোনও পেইড ভিআইপি পরিষেবা ব্যবহার করেন। যে পরিষেবার জন্য ৬,০০০ টাকা দিতে হয়। অন্য একজন বলেছেন, ‘যখন কোনও রাজনীতিবিদ, ক্রিকেটার কিংবা কোনও ব্যবসায়ীর বিয়ের জন্য শহরের গোটা বিমানবন্দরকে ‘ব্যক্তিগত বিমানবন্দর’ ঘোষণা করেন তখন কেউ আশ্চর্য হয় না। কিন্তু যেই মুহূর্তে একজন সফল নারী একই সুবিধা পান, তখন ভঙ্গুর ভারতীয় পুরুষদের অহংবোধ জেগে ওঠে।’

পুজোর আগে ফের আবহাওয়ার ভোলবদল! শুক্রবার ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, বৃষ্টির পূর্বাভাস উত্তরেও

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার মেরিন পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং