শুরু হচ্ছে ‘কেবিসি সিজন ১৪’, প্রথম অতিথি আমির-মেরি কম

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন থেকেই শোনা যাচ্ছে যে, খুব শীঘ্রই ছোটো পর্দায় ফিরছে দেশের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়রপতি’ (kaun banega crorepati)। যেখানে উপস্থাপকের ভূমিকায় থাকেন, বলিউডের শেহনশাহ অমিতাভ বচ্চন। এবার সেই জল্পনার অবসান। সম্প্রতি ঘোষণা করা হয়েছে, কৌন বনেগা ক্রড়োরপতি-র ১৪ নম্বর সিজনের দিনক্ষণ। আগামী ৭ অগস্ট থেকে শুরু হচ্ছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন ১৪, ঠিক রাত ৯টায়, শুধুমাত্র সনি টিভিতে। সদ্য প্রকাশিত হয়েছে এই শোয়ের শর্ট প্রোমো।

আর প্রোমো দেখেই জানা যাচ্ছে, এই শোয়ের প্রথম সপ্তাহ থাকবে স্বাধীনতা স্পেশ্যাল এপিসোড, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ‘লাল সিং চাড্ডা’র প্রচারে অমির খান। কার্গিল যুদ্ধের মেজর ডিপি সিং, কর্নেল মিনালি মধুমিতা, পদ্মবিভূষণ জয়ী মেরি কম এবং পদ্মশ্রী সুনীল ছেত্রি। কিছুদিন আগেই শোনা গিয়েছিল, ৭৫ তম স্বাধীনতা উপলক্ষ্যে এ বছর পুরস্কারের মাত্রা বাড়িয়ে সাড়ে ৭ কোটি টাকা করা হয়েছে।

পাশাপাশি এবারের কেবিসি-তে অন্তর্ভূক্ত করা হয়েছে ৭৫ লাখের স্লট। মানে ১ লাখের উত্তর ভুল দিলেও প্রতিযোগীরা ৭৫ লাখ টাকা বাড়ি নিয়ে যেতে পারবেন। আর চ্যানেলের তরফ থেকে এই শোয়ের প্রোমো ঘোষণার পর থেকেই ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। ২০০০ সাল অর্থাৎ প্রথম থেকেই ‘কেবিসি’-র সঞ্চালনা করে আসছেন অমিতাভ। যদিও মাঝে এই শোয়ের তৃতীয় সিজনটির সঞ্চালনা করেছিলেন শাহরুখ খান।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ