‘আমি ৬ মাসে অনেক কিছু শিখেছি’, প্রসব-পরবর্তী যন্ত্রণা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন কিয়ারা

গত বছরের ১৫ জুলাই মা হয়েছেন কিয়ারা আদভানিও। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের দুই বছর পর মাতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার, ১০ মে, ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, আজ আন্তর্জাতিক মাতৃদিবস। বিশ্বজুড়ে প্রতিটি সন্তান তাঁর মায়ের সঙ্গে ছবি পোস্ট করে মাতৃ দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন। যদিও মায়ের কোনও আলাদা দিন নেই, প্রতিটা দিনই মায়ের দিন। যাঁকে ছাড়া প্রত্যেকটা শিশুর ছোটবেলা নষ্ট। বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি শিশুর জীবনে মায়ের অবদান অনস্বীকার্য। সাধারণ মানুষের পাশাপাশি আজ তারকারাও মাতৃদিবস পালনে মত্ত। গতবছর থেকে বলিউডে একাধিক অভিনেত্রী মা হয়েছেন, তালিকায় রয়েছেন কিয়ারা আদভানি, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, পরিণীতি চোপড়া, সোনম কাপুর সহ একাধিক বলিউড অভিনেত্রী।

গত বছরের ১৫ জুলাই মা হয়েছেন কিয়ারা আদভানিও। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের দুই বছর পর মাতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি। ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। তবে মাতৃত্ব যেমন আনন্দের ছিল তাঁর কাছে, তেমনই ছিল সংগ্রামের। যদিও মা হওয়ার পরেও নায়িকার ফিগারে কোনও ভাটা পড়েনি। সম্প্রতি অভিনেত্রী তাঁর প্রসব পরবর্তী সংগ্রামের কথা একটি পডকাস্টে ভাগ করে নিয়েছেন। তিনি বলেছেন, এটি ছিল তাঁর পরিচয়ের এক বড় পরিবর্তন, যা বুঝতে ভারী দেরি হয়েছে তাঁর। সকলেই গর্ভবতী থাকাকালীন অবস্থায় চর্চিত হয়, কিন্তু প্রসব পরবর্তী সময় নিয়ে কেউ তেমন আলোচনা করেন না। কিন্তু এ বিষয়ে বেশি বেশি করে কথা বলা উচিত। নতুন মা হিসেবে নারীরা সবসময় অন্যদের কথা ভাবেন, কিন্তু নিজেদের সঙ্গেও যে কথা বলা উচিত, তা ভুলে যান। পরিবারে ছোট্ট সদস্যের আগমনের পর তখন সেই হয়ে যায় সকলের মধ্যমণি। তাকে ঘিরেই সারাদিন কেটে যায় প্রতিটি সদস্যের।তার খাওয়াদাওয়া, ডায়াপার বদলানো, স্নান করানো, ঠিকমতো খাচ্ছে কিনা, সবটা একা হাতে মায়েদের করতে হয়, যেগুলো করতে করতে মায়েদের আর নিজের সময় বলতে কিছু থাকেনা। আমারও মা হওয়ার প্রথম কয়েক মাস এভাবেই কেটেছে, ছোটখাটো বিষয় নিয়ে আমি কেঁদে ফেলতাম।’

রাজ শামানির পডকাস্টে, কিয়ারা তাঁর প্রসব-পরবর্তী সংগ্রামের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “মা হওয়ার পর এটি একটি সম্পূর্ণ নতুন জগৎ, মানুষ সম্পূর্ণ নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, আমার এটা বুঝতে ছয় মাস সময় লেগে গিয়েছে। আমি সারাজীবন পরের উপকার করে গিয়েছি, কিন্তু মেয়ের জন্মের আমাকে কেউ সাহায্য করেনি, আমার পাশে কেউ দাঁড়ায় নি। আমি তখন চেয়েছিলাম, কেউ আমাকে উপদেশ না দিয়ে আমার একটু কথা শুনবে। আমি আমার অনুভুতি কাউকে জানাতে পারব। কিন্তু সেই সুযোগ আমার হয়নি। যা বুঝতে আমার ৬ মাস লেগে গেল, তবে এই একাকীত্বে আমি অনেক কিছু শিখেছি। এটা আমার জীবনের সেরা অনুভূতি। মাঝে মাঝে আমি কান্নায় ভেঙে পড়তাম। আমি তখন আমার স্বামী সিদ্ধার্থকে মিস করতাম। তবে আমি এখন ৩৪ বছরের জীবনে অনেক সীমা লঙ্ঘন করতে শিখে গিয়েছি। কোথায় গিয়ে থামতে হয় তা বুঝতে শিখেছি। নিজের সঙ্গে নানা রকম বিষয় নিয়ে সমালোচনামূলক আলোচনা না করতে শিখেছি। আমি ভয়কে প্রাধান্য না দিতে শিখেছি। মা হওয়ার পরে এই ছয় মাসে আমি অনেকটা বদলে গিয়েছি। আমার পুরো জীবনটাই অন্যদের ঘিরে ছিল। কিন্তু মেয়ের জন্মের পর আমি প্রথমবার নিজের জন্য বাঁচতে শিখেছি। কারণ আমার পাশে কেউ ছিলনা। এই ছয় মাস আমি নিজের মনকে শুধু একটা কথাই বুঝিয়েছি, একটু সময় দাও। কারণ এই বিষয়টি শুধুই সময় সাপেক্ষ ছিল। আমি এখন অনেক পরিণত।’ অভিনেত্রীকে আগামীতে দেখা যাবে ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ ছবিতে, যেটি তাঁর কন্যা সারাইয়ার জন্মের পর প্রথম প্রজেক্ট। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ, তারা সুতারিয়া, হুমা কোরেশি, নয়নতারা প্রমুখ। তবে এখনও পর্যন্ত ‘টক্সিক’-এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ