জানুন কোন কোন বলি অভিনেত্রী এ বছর প্রথম করবা চৌথ পালন করবেন?

তালিকায় আছেন, কিয়ারা আদভানি, সোনালি সেহগাল, আথিয়া শেঠি এবং পরিণীতি চোপড়া সহ অনেক অভিনেত্রী। আর কে কে আছেন তালিকায়,

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু ধর্মের একটি বিশেষ অনুষ্ঠান করওয়া চৌথ। অ-বাঙালি বিবাহিত দম্পতিদের কাছে এটি একটি বিশিষ্ট রীতি। যদিও এখন বাঙালিরাও করওয়া চৌথ পালন করেন একেবারে আড়ম্বরে। নভেম্বরেই সারাদেশে বিবাহিতদের উৎসব করওয়া চৌথ পালিত হবে। বিশেষ করে বলি তারকাদের বা প্রচুর হিন্দি সিনেমায় করওয়া চৌথের অনুষ্ঠান দেখানো হয়েছে। এই রীতির বিশেষত্ব, করওয়া চৌথের দিন, বিবাহিত মহিলারা তাদের স্বামীর নিরাপত্তা এবং দীর্ঘায়ু জন্য সূর্যোদয় থেকে চন্দ্রদয় পর্যন্ত উপবাস করে থাকেন। তাই রাতের বেলাতেই এই অনুষ্ঠান হয়। ঐতিহ্যগতভাবে দিল্লি, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু এবং হিমাচল প্রদেশে পালিত হয়। এ বছর অনেক বলি অভিনেত্রী বিয়ের পর তাঁদের প্রথম করভা চৌথ উদযাপন করবেন। তালিকায় আছেন, কিয়ারা আদভানি, সোনালি সেহগাল, আথিয়া শেঠি এবং পরিণীতি চোপড়া সহ অনেক অভিনেত্রী। আর কে কে আছেন তালিকায়, চলুন এক ঝলকে জানিয়ে দেওয়া যাক। 

সুনীল শেঠির মেয়ে এবং অভিনেত্রী আথিয়া শেঠি ২৩ জানুয়ারী, ২০২৩ সালে ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তাই এটাই আথিয়ার প্রথম করভা চৌথ।

‘খুদা হাফিজ’ খ্যাত অভিনেত্রী শিবালিকা ওবেরয় এই বছরের ফেব্রুয়ারিতে চলচ্চিত্র নির্মাতা অভিষেক পাঠকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। তাই এবার তাঁর স্বামীর সঙ্গে প্রথম করভা চৌথ।

এই বছরের ৭ ফেব্রুয়ারি কিয়ারা আদভানি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে গাঁটছড়া বাঁধেন জয়সলমেরের সূর্যগড়ে। তাইবিয়ের পর এটিই হবে অভিনেত্রীর প্রথম করভা চৌথ। 

স্বরা ভাস্কর ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেন। স্বামী মুসলিম সম্প্রদায়ের হলেও বিয়ের পর স্বরা হিন্দু সংস্কৃতিই মেনে চলেন। তাই এ বছর তিনি প্রথম করভা পূজা করবেন।

সোনালি সেহগাল তাঁর দীর্ঘদিনের ব্যবসায়ী প্রেমিক আশিস সজননীকে গত ৭ জুন বিয়ে করেন। বিয়ের পর এটাই তাঁর প্রথম করভা চৌথ উৎসব পালন করবেন।

পরিণীতি চোপড়া গত ২৪ সেপ্টেম্বর উদয়পুরের হোটেল লীলা প্যালেসে AAP সাংসদ রাঘব চাড্ডাকে বিয়ে করেন। তাই এবার তিনি প্রথম করভা চৌথের উৎসব উদযাপন করবেন।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের