মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

কৃতি, তাঁর বোন নূপুর শ্যানন ও তাঁদের মা গীতা শ্যানন মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে অবস্থিত তাঁদের চারটি আবাসিক অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন মোট ৮.৯ কোটি টাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে আসন্ন ‘ককটেল ২’-এর প্রচার নিয়ে ব্যস্ত অভিনেত্রী কৃতি শ্যানন। যেখানে তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন শাহিদ কাপুর, রশ্মিকা মান্দান্না। ছবিটি আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এখন খবর, সম্প্রতি মুম্বইয়ের চারটি ফ্ল্যাট বিক্রি করেছেন কৃতি শ্যানন এবং তাঁর পরিবার। বর্তমানে সম্পত্তি কেনা-বেচায় ওস্তাদ হয়ে উঠেছেন তারকারা। যার ফলে অভিনয়ের পাশাপাশি পাক্কা ব্যবসায়ীর পরিচয় দিচ্ছেন তাঁরা। এবার সেই তালিকায় নয়া সংযোজন কৃতি শ্যাননের।

মহারাষ্ট্রের ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন (IGR)-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কৃতি, তাঁর বোন নূপুর শ্যানন ও তাঁদের মা গীতা শ্যানন মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে অবস্থিত তাঁদের চারটি ফ্ল্যাট বিক্রি করেছেন মোট ৮.৯ কোটি টাকায়। তাঁদের ফ্ল্যাটগুলি মুম্বইয়ের অন্যতম আকাঙ্ক্ষিত এলাকায় অবস্থিত ছিল। চারটি ফ্ল্যাটের মধ্যে, দুটি বড় অ্যাপার্টমেন্ট প্রতিটি ৩.২৩ কোটি টাকায় বিক্রি করেছেন। আর অন্য দুটি অ্যাপার্টমেন্ট প্রতিটি ১.২১ কোটি টাকায় বিক্রি করেছেন।

রেজিস্ট্রেশন নথি অনুযায়ী, বড় ফ্ল্যাটগুলি যথাক্রমে ৬০.৭৮ বর্গ মিটার (৬৫৪.২৩ বর্গ ফুট) এবং ৫০.৬৩ বর্গ মিটার (৫৪৫ বর্গ ফুট) জায়গা জুড়ে বিস্তৃত। প্রতিটি অ্যাপার্টমেন্টের একটি নির্দিষ্ট গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। আর ছোট অ্যাপার্টমেন্টগুলি ২২.৮৬ বর্গ মিটার (২৪৬.০৬ বর্গ ফুট) এবং ১৯.০৫ বর্গ মিটার (২০৫ বর্গ ফুট) এলাকা জুড়ে বিস্তৃত। নথি অনুযায়ী, ২০১৩ সালের জুলাই মাসে বড় ১.৪০ কোটি টাকা দিয়ে বড় ফ্ল্যাট দুটি কিনেছিলেন গীতা শ্যানন। পরে ২০১৭ সালের জুন মাসে কৃতি ও নূপুর ২.৯০ কোটি টাকায় বাকি দুটি ফ্ল্যাট কেনেন। এর অর্থ হল, চারটি অ্যাপার্টমেন্ট শ্যানন পরিবার মোট ৪.৩১ কোটি টাকায় কিনেছেন। আর এখন মোট ৮.৯ কোটি টাকায় বিক্রি করলেন। সুতরাং পরিবারটি চারটি ফ্ল্যাট বেচে প্রায় ৪.৬ কোটি টাকা লাভ করলেন। যা ১০৭ শতাংশ মূলধনী লাভ বোঝায়।

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

‘দৃশ্যম ৩’-এ মোহনলালের গাড়ির নম্বর নিয়ে বিতর্ক, নায়ক এবং নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের

১৫ বছরের জলযন্ত্রণা, অবশেষে তৃণমূল নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামলেন কৃষকরা

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘরে ত্রাণের পাহাড়, উদ্ধার কম্বল ও শাড়ি