ব্রা পরে ভাইকে রাখি বাঁধছেন? বিজ্ঞাপনে কৃতির পোশাক নিয়ে নিন্দার ঝড়

তবে এ বছরের রাখির বিজ্ঞাপনের সারপ্রাইজ মুখ অভিনেত্রী কৃতি শ্যানন। একটি জুয়েলারি ব্র্যান্ডের প্রচার মুখ হয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখি বন্ধনের কাউন্টডাউন শুরু। উৎসবের আবহে বিজ্ঞাপন তো স্বাভাবিক বিষয়। ভাই-বোনকে রাখিতে কী কী উপহার দেবেন, বিজ্ঞাপন দেখেই তার একটা হিসেব কষে নেওয়া যায়। তাই প্রত্যেক বছরের মতো এ বছরও তার ব্যতিক্রম হয়নি। তবে এ বছরের রাখির বিজ্ঞাপনের সারপ্রাইজ মুখ অভিনেত্রী কৃতি শ্যানন। একটি জুয়েলারি ব্র্যান্ডের প্রচার মুখ হয়েছেন তিনি। সেই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়। আলোচনার কেন্দ্রে কৃতির পোশাক। রাখির ওই বিজ্ঞাপন নিয়ে নেটমহল দুই ভাগে বিভক্ত। হিন্দু ধর্মের একটি পবিত্র উৎসব রাখি বন্ধন। ভাইয়ের হাতে রাখি বেঁধে মঙ্গল কামনা করে বোনেরা। বিনিময়ে ভাইয়ের থেকে উপহার পায় বোনেরা।

সেই রাখির বিজ্ঞাপনেই দেখা যাচ্ছে, বক্ষ বিভাজিকা উন্মুক্ত পোশাকে ভাইয়ের হাতে রাখি বাঁধছেন কৃতি। তাতেই অভিনেত্রীকে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটপাড়ার একাংশ। কেউ কেউ দাবি করেছেন, কৃতির এই সাজ ভারতীয় সংস্কৃতির জন্যে অসম্মানজনক। ঐতিহ্যবাহী উৎসবমুখর অনুষ্ঠানে কৃতির পোশাক বেমানান। আবার কেউ কেউ কৃতির সমর্থনে বলছেন, বিজ্ঞাপনে উৎসবই গুরুত্বপূর্ণ পোশাক নয়। কিন্তু কী পোশাক পরেছিলেন অভিনেত্রী? তাঁর ইন্দো-ওয়েস্টার্ন পোশাটিতে ব্র্যালেট-স্টাইলের ব্লাউজের সঙ্গে শ্রাগ এবং একটি ড্র্যাপড স্কার্টের ডিজাইন ছিল। খোলামেলা পোশাকে উন্মুক্ত তাঁর বক্ষবিভাজিকা। এই পোশাকেই তিনি তাঁর অনস্ক্রিন ভাই আর পোষ্যর হাতে রাখি বাঁধেন। তাতেই চটে যান নেটাগরিকরা।

তাঁদের কথায়, অভিনেত্রীর পোশাকটি অশালীন, রাখিবন্ধনের জন্য উপযুক্ত নয়। তাঁর ব্র্যালেটটিকে অন্তর্বাসের মতো দেখাচ্ছে। এছাড়াও, বিজ্ঞাপনে অনস্ক্রিন ভাইকে রাখি পরানোর সময়ে, অভিনেত্রীর হাতে কোনও পুজোর থালি দেখা যায়নি। তিনি ভাইকে রাখি পরানোর আগে তিলকও পরাননি। যেগুলি এই উৎসবের জন্যে আবশ্যিক ছিল। বিজ্ঞাপনের আগে এগুলি গুরুত্ব সহকারে দেখা উচিৎ ছিল। অন্য এক নেটনাগরিক জানিয়েছেন, ‘অভিনেত্রী ব্রা পরে আছে। কোনও লজ্জা নেই। আপনার শালীন পোশাক পরা উচিত ছিল। এছাড়া পূজার থালি কোথায়, তিলক কোথায়? এটা কেমন রাখি বাঁধার ভঙ্গি?’

নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে থেঁতলে খুন, মৃতের বাড়িতে গেলেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং

সুমিতের মামলায় ডিজি’র কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট, অভিষেকের আপ্তসহায়কের রক্ষাকবচ বহাল

শাড়ি তৈরির পাওয়ারলুম মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত যুবক, চাঞ্চল্য শান্তিপুরে

সেনার পোশাকে জঙ্গি হামলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত খুনের ২৮ বছর পর শুরু তদন্ত

চিকেনের স্বাদে বদল আনতে চান? ডালিম-আখরোট দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

ইবোলা ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত কঙ্গো, মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

প্রশিক্ষণের অছিলায় ডেকে শ্লীলতাহানি, পকসো মামলা দায়ের ‘দ্রোণাচার্য’ কোচের বিরুদ্ধে

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

মাঝ রাতে সার্কিট হাউস ছাড়ার মামলায় মহুয়া’র দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

আলু-পিঁয়াজ ছাড়ুন! সন্ধ্যার আড্ডা জমান শসার পকোড়া দিয়ে, জানুন রেসিপি

‘কেউ এক বাটি দুধ নিয়ে আসেনি,’ পার্কস্ট্রিট কাণ্ডে বিরোধীদের তোপ অগ্নিমিত্রার