আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মার্চেই বিয়ের পিঁড়িতে গৌরব কাপুর-কৃতিকা কামরা, কোথায় চার হাত এক হবে তাঁদের?

নিজস্ব প্রতিনিধি: জল্পনাতেই সিলমোহর। আগামী মার্চেই বিয়ের পিঁড়িতে বসছেন, অভিনেতা-স্পোর্টস সঞ্চালক-কমেডিয়ান গৌরব কাপুর এবং বলিউড অভিনেত্রী কৃতিকা কামরা। গত বছর ডিসেম্বরে তাঁদের দুজনকে একটি ক্যাফে ডেটে দেখেই গুঞ্জন তীব্র হয়। যদিও নিজেদের সম্পর্কের কথা সর্বসমক্ষে স্বীকার করেছিলেন তাঁরাই। এবার শোনা হচ্ছে, মার্চেই চার হাত এক হবে তাঁদের। ডিসেম্বরে নিজেদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এনে ভক্তদের অবাক করে দিয়েছিলেন তারকা জুটি। এখন, কয়েকটি প্রতিবেদন দাবি করছে যে, ২০২৬ সালেই তাঁদের বিয়ের ঘণ্টা বাজবে! কৃতিকা এবং গৌরব তাঁদের সম্পর্ককে পরিণতি দিতে প্রস্তুত।

একটি সূত্রের খবর, ‘কৃতিকা এবং গৌরব বিয়ে করছেন। তবে তাঁরা বিয়ের বিষয়টি এক্ষুনি প্রকাশ্যে আনতে চাইছেন না। একটি গোপন ডেস্টিনেশনে খুব অন্তরঙ্গভাবে তাঁরা বিয়ে সারবেন। মার্চের শেষের দিকে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে তাঁরা গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন।’ তবে তাঁদের বিয়ে মুম্বইতেই অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। যেখানে তাঁদের দুজনেরই পরিবারের সকল সদস্য এবং বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন। বর্তমানে, দম্পতি এখনও বিয়ের কাজে ব্যস্ত। যদিও তাঁরা এখনও বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে মনে করা হচ্ছে, হয়তো তাঁদের বিয়েতে বলিউডের একাধিক সেলিব্রিটি উপস্থিত থাকতে পারেন। ডিসেম্বরে কৃতিকা এবং গৌরব তাঁদের একসঙ্গে একটি ক্যাফে ডেটের ছবি নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করে সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন।

পোস্টটিতে তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধুরা অভিনন্দন জানিয়েছিলেন। ২০২৫ সালের ১০ ডিসেম্বর, কৃতিকা কামরা গৌরব কাপুরের সঙ্গে ব্রেকফাস্ট ডেটের ছবির একটি সিরিজ পোস্ট করেছিলেন। যদিও তিনি ক্যাপশনে বিশেষ কিছু লেখেননি। কিন্তু অভিনেত্রীর ‘ব্রেকফাস্ট উইথ’ শব্দটিই ভক্তদের উত্তেজিত করে তুলেছিল। পূজা গোর, অনুপ সোনি, অঙ্গদ বেদী, নাকুল মেহতা, দৃষ্টি ধামি-সহ ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন বন্ধু তাঁদের অভিনন্দন জানিয়েছিলেন। তবে কৃতিকার আগে গৌরব বিবাহিত ছিলেন। কিন্তু সেই সম্পর্ক ভেঙে গিয়েছে তাঁদের।

Published by:

Share Link:

More Releted News:

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

নিরাপত্তায় গলদ, ‘কেশরি’র সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৬ বছর পর অজানা তথ্য ফাঁস

ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট নীতু-ঋদ্ধিমার

৮ বার IVF ব্যর্থতা, বিয়ের ১০ বছর পর মা হতে চলেছেন অভিনেত্রী সম্ভাবনা শেঠ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ