প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়, শোকস্তব্ধ টলিউড

শুক্রবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই গোটা টলিউড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে তিনি যেহেতু টেলি ইন্ডাস্ট্রির বিশিষ্ট অভিনেত্রী ছিলেন, তাই টেলি দুনিয়ায় একেবারে হাহাকার পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনোদন দুনিয়ায় একের পর এক শোক সংবাদ। বলিউডের পাশাপাশি টলিউডেও প্রায় প্রতিদিনই শোকবার্তা ভেসে উঠছে সংবাদের পাতায়। প্রয়াত হলেন টলিউডের টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় (Ananya Chatterjee)। শুক্রবার সকালে এই খবর ছড়িয়ে পড়তেই গোটা টলিউড জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে তিনি যেহেতু টেলি ইন্ডাস্ট্রির বিশিষ্ট অভিনেত্রী ছিলেন, তাই টেলি দুনিয়ায় একেবারে হাহাকার পড়ে গিয়েছে। বহু ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনন্যা চট্টোপাধ্যায়। বাংলা টেলি ইন্ডাস্ট্রিতে তাঁর জায়গা একেবারে পাকাপোক্ত ছিল। তবে তিনি একাধিক বাংলা চলচ্চিত্রে, খলনায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। যদিও বর্তমানে তাঁকে বেশিরভাগ সময়ে ছোটপর্দাতেই দেখা যেত। ছোট পর্দার বহু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

তাঁর মৃত্যুর খবর সকলকেই একেবারে স্তম্ভিত করেছে।বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে, অনন্যা চট্টোপাধ্যায়ের মৃত্যু নিশ্চিত করেছেন পরিচালক অনিন্দিতা সর্বাধিকারি। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানিয়েছেন, নানা সূত্র থেকে এই খবরটি পেয়েছেন। তবে কবে তিনি মারা গিয়েছেন, বা কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে সম্পর্কে এখনও কোনও খবর পাননি অনিন্দিতা সর্বাধিকারি। তিনি পোস্টে লিখেছেন, ‘দীর্ঘ দিন ধরে ছোটপর্দায় অভিনয় করে আসছেন অনন্যাদি। তাঁর কথা কখনও ভোলা যাবে না। অত্যন্ত প্রতিভাবান এবং শক্তিশালী অভিনেত্রী হওয়া সত্ত্বেও তাঁর নাম সেভাবে প্রচারে আসেনি। কিন্তু অনন্যাদি একের পর এক ভালো কাজ করে গিয়েছেন’।

২০০৪ সালে অনিন্দিতা সর্বাধিকারি পরিচালিত ‘পরবর্তী সংবাদ দুপুর দুটোর সময়ে’ ছবিতে অভিনয় করেছিলেন অনন্যা চট্টোপাধ্যায়া।আর এই ছবিটি সেরা টেলিফিল্মের পুরস্কারও পেয়েছিল সেই সময়ে। অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় অনন্যা চট্টোপাধ্যায়ের ছবি পোস্ট করেন লিখেছেন, ‘ওপারে ভালো থেকো অনন্যাদি’। ওদিকে অনন্যা চট্টোপাধ্যায়ের ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও মায়ের সঙ্গেও বেশ কিছু প্রোজেক্টে একসঙ্গে কাজ করেছেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২