দুই বান্ধবীকে মিলিয়ে দিলেন লীনাদেবী, ‘সোনায়-সোহাগা’-র নয়া চমক সাবিত্রী-মাধবী জুটি

একসঙ্গে কাজ করব ভেবেই আনন্দ হচ্ছে’। এর আগে বহুবার টেলিভিশনের পর্দায় ধরা দুজনকে একসঙ্গে কোনও সিরিয়ালের পর্দায় অভিনয় করতে দেখা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই চাউর হয়েছিল যে, সৌগুন জুটি কামব্যাক করছে। স্টার জলসার চিত্র নাট্যকর লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই দর্শকদের প্রিয় ‘খড়কুটো’ ধারাবাহিকের জুটি ফিরছেন। এই প্রসঙ্গে অভিনেত্রী তৃণা সাহার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি স্পষ্ট কিছু বলেননি। এদিকে মাস কয়েক আগে শেষ হয়েছে, জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’। গুনগুনের মৃত্যু দেখিয়ে ধারাবাহিকের সমাপ্তি ঘোষণা, একেবারেই ঠিক চোখে দেখেন নি দর্শক। গুনগুন-সৌজন্যের রসায়ন এতটাই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তাই দর্শক এই জুটিকে আবারও ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন।

সেই অপেক্ষার অবসান হল, তবে এবার গুনগুন-সৌজন্য একা নয়। তাঁরা সঙ্গে ফিরছেন ‘ধুলোকণা’ ধারাবাহিকের লালন। তবে এই ঘটনা মোটামুটি সবার জানা। চমকপ্রদ ঘটনাটি হল, একইসঙ্গে দুই কিংবদন্তি অভিনেত্রী অভিনয় করতে চলেছেন স্টার জলসার নতুন মেগা সিরিয়াল ‘সোনায় সোহাগা’ ধারাবাহিকে। এই সিরিয়ালের হাত ধরেই এক হচ্ছেন টলিউডের দুই পুরোনো বান্ধবী মাধবী মুখোপাধ্যায় ও সাবিত্রী চট্টোপাধ্যায়। লাগল তো ঝটকা! সাবিত্রী চট্টোপাধ্যায়কে ‘ধুলোকণা’য় দেখেছেন দর্শক। কিন্তু টানা তিনবছর করোনা অতিমারির কারণে শ্যুটিং ফ্লোরে পা দেননি মাধবী মুখোপাধ্যায়।

এবার একেবারে পুরোনো বান্ধবীর সঙ্গে ফিরছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। সুতরাং দারুণ উচ্ছ্বসিত মাধবী মুখোপাধ্যায়। নস্টালজিয়ায় ভেসে অভিনেত্রী জানালেন, ‘একসঙ্গে কাজ করব ভেবেই আনন্দ হচ্ছে’। এর আগে বহুবার টেলিভিশনের পর্দায় ধরা দুজনকে একসঙ্গে কোনও সিরিয়ালের পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। এবার সেই তৃষ্ণা মিটল দর্শকদের, অসাধ্য সাধন করলেন লীনা গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপটে ভালোবাসার গল্প বলবে সোনায় সোহাগা। তবে ত্রিকোণ প্রেম নিয়ে যে বাঁধা হয়েছে গল্প, তা ভালই বোঝা যাচ্ছে। নতুন বছরে স্টার জলসার কতটা বাজিমাত করতে পারবে ‘সোনায় সোহাগা’ ধারাবাহিকের মাধ্যমে।এবার সেটাই দেখার।

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২