মধ্যপ্রাচ্যে মহারণ, অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে মালাইকার মা, জানালেন ভয়ঙ্কর অভিজ্ঞতা

আসলে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে মালাইকা অরোরার মা জয়েস অরোরার (৭২) ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই কারণে তিনি দুবাইয়ে আটকে পড়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান-ইজরায়েল-আমেরিকার সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। গত সপ্তাহ থেকে চলা এই যুদ্ধ এখন রণমূর্তি ধারণ করেছে। ইরানের উপর যৌথভাবে হামলা চালাচ্ছে ইজরায়েল-আমেরিকা। এখনও পর্যন্ত নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই-সহ প্রায় ৫৫৫ জন। বদলা নিতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকান কূটনৈতিক মিশনগুলিতে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। অপরিশোধিত তেল আমদানি-রপ্তানির প্রধান যাতায়াত মাধ্যম হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। পাশাপাশি হামলার ভয়ে মধ্যপ্রাচ্যের একাধিক বিমানবন্দর বন্ধ করা হয়েছে। শয়ে শয়ে বিমান বাতিল করা হয়েছে। যুদ্ধ আতঙ্কে রীতিমতো কাঁপছে দুবাই, কাতার, দোহা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত-সহ পশ্চিম এশিয়া।

এমন রণক্ষেত্র পরিস্থিতিতে দুবাই গিয়ে আটকে পড়েছেন অনেক ভারতীয়। যার মধ্যে বলিউডের একাধিক সেলিব্রিটিরাও রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার মাও। চোখের সামনে দেখা ভয়াবহ অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় জানালেন তিনি নিজেই। পাশাপাশি কেন দুবাইয়ে গিয়েছিলেন তিনি, সেটাও জানালেন। আসলে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে মালাইকা অরোরার মা জয়েস অরোরার (৭২) ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই কারণে তিনি দুবাইয়ে আটকে পড়েছেন। ইজরায়েল-আমেরিকার উপর প্রতিশোধ তুলতে ইরান সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত এবং সৌদি আরবের মতো মার্কিন মিত্রদের লক্ষ্যবস্তু করছে। আর তাতেই আতঙ্কে রয়েছে দুবাই।

অভিনেত্রীর মা জয়েস অরোরা হামলার প্রত্যক্ষদর্শী হয়ে জানিয়েছেন, ৩ মার্চ তাঁর মুম্বই ফেরার কথা ছিল, কিন্তু যুদ্ধের কারণে ফ্লাইট বাতিলের খবর পান তিনি। তবে দুবাইয়ে নিরাপদে আছেন। নিজের চোখে আকাশে ক্ষেপণাস্ত্রগুলিকে বাধাগ্রস্ত হতে দেখেছেন তিনি। যা অত্যন্ত ভয়ঙ্কর ছিল, কিন্তু দুবাই সেনাবাহিনী দুর্দান্ত কাজ করছে। তবে তাঁর মেয়েরা মালাইকা এবং অমৃতা মুম্বইতে আছেন। তাঁরা দিনে তিন থেকে চারবার তাঁকে ফোন করে নিয়মিত যোগাযোগ রাখছেন। ফ্লাইট চালু হলে তিনি শীঘ্রই মুম্বই ফিরে আসবেন। এদিকে ইতিমধ্যেই আটকে থাকা দুবাই থেকে দেশে ফিরেছেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা এবং সোনাল চৌহান। তাঁরা দুজনেই ফিরে আসার খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২