নির্মলা মিশ্রের প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

৮১ বছর বয়সে প্রয়াত হয়েছেন সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। তাঁর প্রয়ানে রাজ্য সরকারের তরফে শোকবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঝিনুক তিনি খুঁজে পেয়েছিলেন কিনা তা জানা নেই। তবে বাংলার আপামর মানুষের হাসি কান্নার চিরদিনের সাথী। প্রয়াত হয়েছেন প্রক্যাত গায়িকা নির্মলা মিশ্র(Nirmala Mishra)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। শনিবার সকাল থেকেই তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। রাতে দক্ষিণ কলকাতার চেতলায়(Chetla) নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাতেই রাত ১২টা ৫ মিনিট নাগাদ মৃত্যু। রাতেই তাঁর দেহ সার্দান অ্যাভিনিউতে(Southern Avenue) একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের সংস্কৃতি ও সঙ্গীতমহলে শোকের ছায়া নেমে আসে। এদিন সকাল সকাল ১০টা নাগাদ তাঁর দেহ রবীন্দ্রসদনে(Rabindra Sadan) নিয়ে যাওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে এদিন সকাল ১১টা থেকে রবীন্দ্রসদনে প্রয়াত সঙ্গীতশিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে। তার আগেই রাজ্য সরকারের তরফে শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

রবিবার মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় জানিয়েছেন, ‘বিশিষ্ট সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। দীর্ঘ কয়েক দশক ধরে কণ্ঠের জাদুতে তিনি শ্রোতাদের মুগ্ধ করে রেখেছিলেন। তাঁর গাওয়া  এই বাংলার মাটিতে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতা পাখি রে-র মতো অজস্র কালজয়ী  গান আজও  শ্রোতাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। আধুনিক, নজরুলগীতি, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক, লোকগীতি ছাড়াও বহু ছায়াছবিতে তিনি গান গেয়েছেন। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির উপদেষ্টা পরিষদ ও বাংলা সঙ্গীতমেলা কমিটির কার্যকরী সমিতির সদস্যা ছিলেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘সঙ্গীতসম্মান’ এবং ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রদান করে। নির্মলা মিশ্রের সঙ্গে আমার দীর্ঘদিনের নিবিড় সম্পর্ক ছিল। তাঁর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি নির্মলা মিশ্রের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

নির্মলা মিশ্র রেখে গেলেন তাঁর স্বামী, পুত্র এবং পুত্রবধূকে। শিল্পীর চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই শিল্পী অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত ৫ বছরে বেশ কয়েক বার হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। তার মধ্যে ৩ বার হৃদরোগে আক্রান্তও হয়েছেন। তিন-চার দিন আগে অসুস্থতা হঠাৎই বাড়ে। গত বৃহস্পতিবার তাঁর রক্তচাপ বেশ খানিকটা কমে যায়। কিন্তু তিনি আর হাসপাতালে যেতে চাইছিলেন না। শনিবার সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। রাতে ফের হৃদরোগে আক্রান্ত হন তিনি। আর তাতেই তিনি মারা যান। নির্মলার পুত্র শুভদীপ দাশগুপ্ত জানিয়েছেন, পরিবারের সকলের চোখের সামনেই শিল্পী প্রয়াত হন। তাঁর কথায়, ‘চোখের সামনেই মা চলে গেল। ২০১৫-তে সেরিব্রাল অ্যাটাক হয়। তার পর থেকেই শরীরের একটা পাশে পক্ষাঘাত। তখন থেকেই বিছানায় পুরো শোওয়া থাকতেন মা। ২০১৮ থেকে ২০২২— এই চার বছর হাসপাতাল আর বাড়ি করেছে। শনিবার সকাল থেকেই শ্বাসকষ্ট। তার পর রাতে সব শেষ।’ জানা গিয়েছে এদিমন সকালে নার্সিংহোম থেকে নির্মলা মিশ্রের দেহ প্রথমে বাড়িতে আনা হবে। সেখান থেকে রবীন্দ্রসদন, রাজ্য সঙ্গীত অ্যাকাডেমি হয়ে ক্যাওড়াতলা মহাশ্মশান।

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার