‘আজ আমার পৃথিবী পুরো শূন্য’, মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেতা মনীশ

প্রখ্যাত অভিনেতা ও সঞ্চালক মনীশ পালের পরিবারের শোকের ছায়া! বুধবার রাতে প্রয়াত হয়েছেন অভিনেতার মা উর্মিলা পাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রখ্যাত অভিনেতা ও সঞ্চালক মনীশ পালের পরিবারের শোকের ছায়া! বুধবার রাতে প্রয়াত হয়েছেন অভিনেতার মা উর্মিলা পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সেখানেই অভিনেতার পৈতৃক ভিটে। মায়ের মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মনীশ। অভিনেতার ম্যানেজার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভক্তদের তাঁর আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করতে বলেছেন। এছাড়া অভিনেতা নিজেও মাকে নিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেছেন। যা দেখে ভক্তদের চোখে জল চলে এসেছে।

মনীশ তাঁর মাকে স্মরণ করে ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আজ আমি আমার মাকে চিরদিনের জন্য বিদায় জানিয়েছি। তুমি আমার প্রথম ঘর, আমার সবচেয়ে বড় অবলম্বন ছিলে। আমার চোখে দেখা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহিলা ছিলে। তোমার মৃত্যু আমার জীবনে যে কতটা শূন্যতা তৈরি করল, তা ভাষায় প্রকাশ করা যাবে না। তবে, তোমার ভালবাসা, শক্তি, দয়া এবং জীবনের শিক্ষাগুলো আমার সঙ্গে চিরকাল থাকবে। আশা করি, তুমি যেখানে আছো শান্তিতে আছো।’

 

 

View this post on Instagram

 

A post shared by Maniesh Paul (@manieshpaul)

মনীশ পল তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই প্রচারের আড়ালে রাখেন। তিনি তাঁর ছোটবেলার বন্ধু সংযুক্তা পলকে বিয়ে করেছেন। তাঁদের দুটি সন্তান রয়েছে। মেয়ে সায়েশা এবং ছেলে ইউভান। তবে ব্যস্ত সময়সূচী থাকা সত্ত্বেও, মনীশ সবসময় তাঁর পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করেন। মনীশ পাল দিল্লিতে স্কুল ও কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালনা করে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। পরে তিনি ‘মিকি ভাইরাস’ ছবির প্রধান অভিনেতা হিসেবে বলিউডে প্রবেশ করেন। সম্প্রতি তিনি ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’ ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতে আরও অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, সানিয়া মালহোত্রা, রোহিত সরাফ এবং অক্ষয় ওবেরয়। তাঁর মায়ের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও তারকারা মনীশকে সাহস জোগাচ্ছেন এবং তাঁর মায়ের আত্মার শান্তির জন্য প্রার্থনা করছেন।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়