মৃত্যুর ১০ দিন আগেও কোনও বিষয়ে খুব হতাশ ছিলেন সুশান্ত: মনোজ বাজপেয়ী

তিনি প্রায়শই আমার কাছে আসতেন এবং জিজ্ঞাসা করতেন কীভাবে এই জিনিসগুলির সঙ্গে মোকাবেলা করবেন। আমি তাঁকে বলতাম যে এই বিষয়গুলিকে গুরুত্ব সহকারে নেবে না কারণ আমিও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মনোজ বাজপেয়ী, বলিউডের একজন অন্যতম প্রতিভাবান অভিনেতা। অত্যন্ত ছোট শহর থেকে উঠে এসেছেন এই অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ১০০ তম চলচ্চিত্র ‘ভাইয়া জী’র ট্রেলার। যে ছবিটির মাধ্যমে প্রযোজক হিসেবে ডেবিউ করছেন মনোজ তিওয়ারি। মাঝে মধ্যেই তাঁকে সাক্ষাৎকারের তাঁর জীবন সংগ্রাম নিয়ে কথা বলতে শোনা যায়। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে অভিনেতা তাঁর সেরা বন্ধু তথা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে মুখ খুলেছেন। যিনি ২০২০ সালে করোনা মরসুমে আত্মহত্যা করেন। সবেমাত্র বলিউডে নিজের প্রাধান্য বিস্তার করতে চলেছিলেন অভিনেতা। কিন্তু মাঝেই তাঁর স্বপ্ন ধ্বংস হয়ে যায়। যদিও তাঁর মৃত্যুর কারণ আত্মহত্যা না খুন, তা এখনও ধোঁয়াশায়। তাঁর মৃত্যুতে প্রথম অভিযুক্ত হয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।

যাই হোক, এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর বিষয়ে মুখ খুললেন। তিনি বলেন, বলিউড শিল্পে বহিরাগত রা রীতিমতো বৈষম্যের মুখোমুখি হন। সুশান্ত সিং রাজপুতকেও ভোগান্তি পোহাতে হয়েছিল। সিদ্ধার্থ কান্ননের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাৎকারে, মনোজ জানিয়েছেন, সুশান্ত নেতিবাচক মিডিয়া কভারেজ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সুশান্তের সঙ্গে তাঁর শেষ কথোপকথনের কথা স্মরণ করে মনোজ বলেন, “কিছু নেতিবাচক মিডিয়ার প্রতিবেদনের জন্যে সুশান্ত খুবই বিরক্ত ছিলেন। তিনি খুব ভাল মানুষ ছিলেন। তাই হয়তো নেতিবাচকতার সঙ্গে লড়াই করতে পারেননি। তিনি প্রায়শই আমার কাছে আসতেন এবং জিজ্ঞাসা করতেন কীভাবে এই জিনিসগুলির সঙ্গে মোকাবেলা করবেন। আমি তাঁকে বলতাম যে এই বিষয়গুলিকে গুরুত্ব সহকারে নেবে না কারণ আমিও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি।’

মনোজ বাজপেয়ী আরও যোগ করেছেন, “আমি তাঁকে বলেছিলাম যাদের ছবিতে কাজ করছ, যারা ক্ষমতায় আছেন তারাই ছোট শিল্পীদের পরিচালনা করেন। আমি এই ধরনের লোকদের অন্যভাবে হ্যান্ডেল করব। আমি আমার বন্ধুদের বলব যে, আমি এসে তাদের মারব। তখন সুশান্ত হাসতেন এবং বলতেন, ‘স্যার শুধু আপনিই করতে পারেন, আমি পারব না। কিন্তু তিনি কিছু নিয়ে বা কারুর দ্বারা বিরক্ত ছিলেন। সেটা বোঝা যেত। তিনি অত্যন্ত সংবেদনশীল এবং বুদ্ধিমান ব্যক্তি ছিলেন। আমার সঙ্গে কথা বলার ১০ দিন পরেই চলে গেল সুশান্ত। আমি এখনও ভাবতে পারিনা যে, সুশান্ত এবং ইরফান নেই। খুব তাড়াতাড়ি বিদায় নিয়ে নিল তাঁরা। ওদের কাজের আসল সময়টায় শেষ হয়নি।” মনোজ বর্তমানে তার ক্রাইম অ্যাকশন-থ্রিলার – ভাইয়া জি-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবির ট্রেলারে তাকে অ্যাকশন-অবতারে দেখানো হয়েছে। অভিনেতা তার অপ্রচলিত ভূমিকার জন্য পরিচিত, এবার একটি বাণিজ্যিক অ্যাকশন ফ্লিক করার চেষ্টা করেছেন। ভাইয়া জি 24 মে মুক্তি পাচ্ছে।

দুপুরের মেনুতে স্বাদবদল চান? বানিয়ে ফেলুন ক্রিমি-স্পাইসি মাশরুম দো পেঁয়াজা

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

ঘরের মেঝেয় পড়ে রয়েছে বিধবা মহিলার গলাকাটা রক্তাক্ত দেহ, বিশ্বকর্মা পুজোয় চাঞ্চল্য কাটোয়ায়

মিষ্টি ভুলে এবার চেখে দেখুন বিহারের ঝালঝাল ডাল পিঠে, রইল সহজ রেসিপি

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

স্টেশনে স্যুটকেস খুলতেই বেরোল রেলের একের পর এক চাদর, ধরা পড়ে যা বললেন দম্পতি…

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে

শান্তিপুর-শিয়ালদহ লোকালে বিশ্বকর্মা পুজোর অভিনব আয়োজন নিত্যযাত্রীদের

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

‘তৃণমূল মৃত ও নির্মূল, প্রতীক এল কি গেল, যায় আসে না,’ কটাক্ষ শমীকের

সৌদি-হুতিদের পাল্টাপাল্টি হামলায় নিহত ৫, মৃতদের মধ্যে ৩ জনই শিশু

প্রতীক হারিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা! তোড়জোড় কালীঘাট শিবিরে

৩ অক্টোবরের আগে রাস্তায় কোনও পুজোর বিজ্ঞাপন নয়, নয়া নিয়ম কলকাতা পুরসভার