অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

২০২৭ সালের অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি 'গোন্ধল'। ৯৯ তম আকাডেমি অ্যাওয়ার্ডে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত হল এই ছবিটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৭ সালের অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’। ৯৯ তম আকাডেমি অ্যাওয়ার্ডে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে মনোনীত হল এই ছবিটি। চেনা পরিচিত মুখ না থাকার পরেও ছবিটি মরাঠি দর্শকদের কাছে ব্যপক প্রশংসা কুড়িয়েছিল। ছবিটির লেখক-পরিচালক সন্তোষ দাভাখার। ছবিতে অভিনয় করেছিলেন, সুরেশ বিশ্বকর্মা, কৈলাস ওয়াঘমার, মাধবী জুভেকার-সহ একাধিক তারকা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (FFI)-এ এর পক্ষ থেকে জানানো হয়েছে ৯৯তম আকাডেমি অ্যাওয়ার্ডে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে ভারতের হয়ে প্রতিনিধত্ব করবে এই রহস্য-রোমাঞ্চকর এই ছবি। দৌড়ে থাকা ৩৩টি বড় বাজেটের ও আলোচিত সিনেমাকে পিছনে ফেলে অস্কার মনোনয়ন ছিনিয়ে নিয়েছে মরাঠি ‘গোন্ধল’।

এ বছর আকাডেমি অ্যাওয়ার্ডে ভারতের আনুষ্ঠানিক প্রবেশের জন্যে ৩৩টি ছবির নাম জমা পড়েছিল। যার মধ্যে রয়েছে, ‘ধুরন্ধর’, ‘হনুমান আংশ’, ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’, ‘বর্ডার ২’, ‘ডুগ ডুগ’, হক’, ‘তেরে মেরে নাতা’, ‘ওহ মাই ডগ’, ‘গভর্নর’, ‘১২০ বাহাদুর’, ‘সিং গিতাম’, ‘পেড্ডি’, ‘বিসন কলামদন’, ‘ইক্কিস’ ‘প্রভাস’, ‘২০২০ দিল্লি’, ‘দেওল ব্যান্ড 2’, ‘তিঘি’, ‘ইরুমুদি’, ‘ডোরোথি’, ‘খুনতা’, ‘গান্ধী টকস’, ‘গোন্ধল’-সহ একাধিক সুপারহিট ছবি। কিন্তু সকলকে পেছনে ফেলে অস্কারে ভারতীয় এন্ট্রি পেল ‘গোন্ধল’।

সন্তোষ দাভাকর পরিচালিত ‘গোন্ধল’ মহারাষ্ট্রের লোকসংস্কৃতি ও মধ্যরাতের ঐতিহ্যবাহী এক ধর্মীয় আচারকে কেন্দ্র করে তৈরি হয়েছে। চমৎকার চিত্রনাট্য, শ্বাসরুদ্ধকর আবহ এবং দক্ষ পরিচালনার কারণে ছবিটি বিশ্বমঞ্চেও দারুণ প্রশংসিত হয়েছে। তবে অন্যান্য ছবির তুলিনায় এই ছবির প্রেক্ষাগৃহে প্রদর্শন ছিল অনেকটাই সাদামাটা। এমনকি ৫৬তম ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া’ (IFFI)-তে এই ছবির জন্য ‘সিলভার পিকক’ সেরা পরিচালকের পুরস্কার জিতেছিলেন সন্তোষ দাভাকর। জুরি জানিয়েছে, ৩৩টি ছবির মধ্যে ৩টি ছবিকে বেছে নেওয়া হয়েছিল। যার মধ্যে ‘ইক্কিস’ এবং ‘আং’-ও ছিল। ‘গোন্ধল’ মুক্তি পেয়েছিল ২০২৫ সালের নভেম্বরে। আগামী বছর ১৪ মার্চ অস্কারের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

শিল্পের আশায় সিঙ্গুরে বিশ্বকর্মার পুজো করলেন কৃষকরা

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪