গর্ভাবস্থায় শরীরের দাগকে ‘শিশুর চুম্বন’ নাম দিলেন মাসাবা

Share:

নিজস্ব প্রতিনিধি : কিছু মাস আগেই মাসাবা গুপ্তা এবং স্বামী সত্যদীপ মিশ্র সুখবর দিয়েছিলেন অনুরাগীদের। কোল আলো করে তাঁদের ঘরে আসতে চলেছে ছোট্ট শিশু। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের আর শেষ নেই। আর তাই সামাজিক মাধ্যমে মাসাবা প্রায়ই ভাগ করে নেন তাঁর ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি, বিশেষ করে অন্তঃসত্ত্বা অবস্থায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। এবারও তাঁর ব্যতিক্রম হল না। সামাজিক মাধ্যমে ভাগ করে নিলেন গর্ভাবস্থায় দাগের (স্পট) ছবি।

ছবিতে দেখা যাচ্ছে মাসাবার গলা এবং গোটা শরীরে হরমোনজনিত ব্রণের ছবি। এই ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন যে, তাঁর গর্ভাবস্থায় গোটা শরীরের এই দাগের চিহ্ন তাঁকে মনে করিয়ে দিচ্ছে অপেক্ষার আর বেশিদিন নেই। তিনি আরও জানিয়েছেন যে, তিনি প্রথমে বিরক্ত হয়েছিলেন এই ব্রণের কারণে। পরে তিনি এই দাগগুলোকে ‘শিশুর চুম্বন’ নাম দিয়েছেন। তিনি মনে করেন এগুলো দাগ (স্পট) নয়, তাঁদের শিশুর চুম্বন। যেটা তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় জন্মের কথা। তিনি আরও জানিয়েছেন, হরমোনগুলো হয়তো খুব বিরক্তিকর কিন্তু এটা সবচেয়ে বেশি আনন্দের যে তুমি আর একা নও। এগুলো তোমাকে মনে করাবে তুমি জন্ম দিতে চলেছো।    

উল্লেখ্য, তারকা পোশাকশিল্পী মাসাবা গুপ্ত ২০২৩ সালে অভিনেতা সত্যদীপ মিশ্রের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন নীনা গুপ্ত কন্যা। বিয়ের পরেই প্রথম সুখবর ভাগ করে নিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ৩টি ছবি পোস্ট করে নিয়েছিলেন মাসাবা। সবকটাই ছিল ইমোজি। প্রথমটি একজন অন্তঃসত্ত্বা মহিলার। দ্বিতীয় ছবিটি দুই পুরুষ ও মহিলার ইমোজি, তাদের চোখে ভালবাসার চিহ্ন। এবার হবু সন্তানের চুম্বন পেয়ে খুশি মোসাবা।

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন