মাইক্রোসফটের সার্ভার অচল হওয়ায় বিমান-বিভ্রাটে অর্জুন রামপাল

যিনি মাইক্রোসফ্টের ক্লাউড পরিষেবা অচল হওয়ার জন্যে বিপাকে পড়েছেন। শুক্রবার, ১৯ জুলাই তাঁর ফ্লাইট নির্ধারিত সময়ে না ছাড়লে তাঁকে বাধ্য হয়ে আলাদা ফ্লাইট নিতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শুক্রবার সকাল থেকেই গোটা বিশ্বজুড়ে অচল মাইক্রোসফট। অফিস কিংবা বাড়িতে, কম্পিউটার বা ল্যাপটপ খুলতেই পুরো নীল। গোটা বিশ্বজুড়েই কোটি কোটি মানুষের এই অভিজ্ঞতার সম্মুখীন। অথচ সকাল থেকেই গোটা বিশ্ব ঢুকে পড়ে এই চারকোণা বিশিষ্ট ল্যাপটপ বা ডেস্কটপ। অফিস, ব্যাঙ্ক, স্টক মার্কেট, বিমান পরিষেবা-সহ একাধিক কাজের সঙ্গী মাইক্রো সফট। আসলে শুক্রবার সকাল থেকেই মাইক্রোসফট সার্ভার অচল হয়ে পড়ে। কম্পিউটার ভাষায় একে বলে, Blue screen death। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উইন্ডোজে সমস্যা নিয়ে একের পর এক অভিযোগ উঠতেই মাইক্রোসফট একটি বার্তায় জানায় যে, ‘Crowdstrike’ আপডেট হওয়ার জন্যেই বিশ্বজুড়ে অচল হয়ে পড়েছে মাইক্রোসফট সার্ভার।

এদিকে এর অচলতার কারণে বিভিন্ন সরকারি-বেসরকারি কোম্পানির কাজ বন্ধ হয়ে গিয়েছে। বিপর্যস্ত হয়েছে একাধিক বিমান পরিষেবাও। যার ফলে সাধারণ মানুষ থেকে তারকারা অনেকেই বিপাকে পড়েছেন। কারণ কারোর বিমানে গন্তব্যের কথায় থাকলেও সে নির্ধারিত সময়ে বিমান পরিষেবা পায়নি। এই যেমন, অভিনেতা অর্জুন রামপাল। যিনি মাইক্রোসফ্টের ক্লাউড পরিষেবা অচল হওয়ার জন্যে বিপাকে পড়েছেন। শুক্রবার, ১৯ জুলাই তাঁর ফ্লাইট নির্ধারিত সময়ে না ছাড়লে তাঁকে বাধ্য হয়ে আলাদা ফ্লাইট নিতে হয়। একটি সংবাদ মাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, তাকে তার ভ্রমণের জন্য নির্দিষ্ট বিমানটি ছেড়ে দিয়ে আরেকটি বিমানের টিকিট বুক করতে হয়েছে। অভিনেতা জানিয়েছেন, “মাইক্রোসফটের সার্ভার ডাউন, আমি জানি না কি হয়েছে। তবে আমার কাছে অন্য এয়ারলাইনের টিকিট আছে। আমি সেখানে যাচ্ছি।”

 

শুক্রবার Microsoft-এর ক্লাউড পরিষেবা বিভ্রাটের কারণে ভারত জুড়ে ব্যাপক ফ্লাইট বিলম্ব হয়েছে। বিশেষ করে দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, পুনে এবং মুম্বাই বিমানবন্দরগুলিকে প্রভাব ফেলেছে৷ বিভ্রাটের কারণে ইন্ডিগো, আকাসা এয়ারলাইন্স এবং স্পাইসজেট-সহ বেশ কয়েকটি এয়ারলাইন্সের বুকিং এবং চেক-ইন পরিষেবা ব্যাহত হয়েছে। তবে বিঘ্ন শুধুমাত্র এয়ারলাইনস নয়, ব্যাঙ্ক, টেলিকম কোম্পানি, টিভি এবং রেডিও সম্প্রচারকারী সহ ব্যবসার একটি বৃহৎ পরিসরকেও প্রভাবিত করেছে। কাজের ফ্রন্টে, অর্জুন রামপালকে শেষ দেখা গিয়েছিল অ্যাকশন ড্রামা ‘ক্রাক’-এ।

মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপ বিশ্বাসের

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়