হেনস্থা মামলায় গোপন জবানবন্দি দিতে বনগাঁয় মিমি চক্রবর্তী

সপ্তাহ দুয়েক আগে বনগাঁয় মাচা অনুষ্ঠানে গিয়ে হেনস্থার মুখে পড়েছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধি: হেনস্থা মামলায় গোপন জবানবন্দি দিতে বনগাঁয় পৌঁছলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সপ্তাহ দুয়েক আগে বনগাঁয় মাচা অনুষ্ঠানে গিয়ে হেনস্থার মুখে পড়েছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। বনগাঁর অনুষ্ঠানে দেরি করে পৌঁছনোর কারণে পারফরম্যান্সের মাঝেই অভিনেত্রীকে জোর করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। আয়োজক সংস্থার কয়েকজনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন মিমি। গোটা ঘটনার কথা নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন তিনি। এরপর বনগাঁ থানায় হেনস্থার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় জড়িত জ্যোতিষী তনয় শাস্ত্রী-সহ তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক দফার জেল হেফাজত শেষ হওয়ার পর মঙ্গলবার ধৃত তনয় শাস্ত্রী-সহ মোট তিন জনকে বনগাঁ আদালতে পেশ করা হয়। শুনানির শেষে বিচারক তাঁদের আবারও চার দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী ৭ ফেব্রুয়ারি অভিযুক্তদের ফের বনগাঁ আদালতে তোলা হবে। একই সঙ্গে, আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে অভিনেত্রীর অভিযোগ সংক্রান্ত গোপন জবানবন্দি গ্রহণের নির্দেশ দেয় আদালত। সেই অনুসারে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালেই অভিনেত্রী গোপন জবানবন্দি দিতে বনগাঁয় পৌঁছেছেন। সূত্রের খবর, বুধবার শারীরিক হেনস্থার বাড়তি একটি অভিযোগ দায়ের হয় তনয়ের বিরুদ্ধে। সেই জায়গা থেকেই মিমির গোপন জবানবন্দি নেওয়া হচ্ছে। মিমি এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন,সব তদন্তেরই একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেই তদন্ত অনুযায়ী এই জবানবন্দি দিয়েছেন। তাঁর লড়াইটা ছিল মিথ্যার বিরুদ্ধে। সেই লড়াই চলবে। ওদিকে অভিযুক্ত তনয় প্রথম থেকেই দাবি করেছেন, তিনি কোনও ভাবেই বনগাঁর অনুষ্ঠানে মিমিকে অসম্মান করেননি। এই প্রসঙ্গে অভিনেত্রীর জানিয়েছেন, সেই দিন ক্লাবের সমস্ত মানুষ যথেষ্ট ভদ্র আচরণ করেছিলেন তাঁর সঙ্গে। কিন্তু তনয় শাস্ত্রী তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তাই তাঁর অভিযোগ একই থাকবে। কারণ তিনি সেদিন মঞ্চ থেকে নেমে যাওয়ার পরেও সেই রাতে আরও অনুষ্ঠান হয়েছিল।

উল্লেখ্য, কয়েক দিন আগে বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকার একটি ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টেজ শো করতে গিয়েছিলেন অভিনেত্রী তথা যাদবপুরের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। অভিযোগ অনুযায়ী, কয়েকটি গান পরিবেশনের পর ক্লাবের উপদেষ্টা তনয় শাস্ত্রী অনুষ্ঠান শেষের ঘোষণা করে অভিনেত্রীকে স্টেজ ছাড়ার অনুরোধ করেন। এরপরই অপমান ও হেনস্থার অভিযোগ তুলে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিমি। পুরো ঘটনাটি অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, মঞ্চে অসম্মান কখনও বরদাস্ত নয়। এমনকী অনুষ্ঠানে যাঁরা তাঁর সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন, তাঁদেরকেও সরিয়ে দেওয়া হয়েছিল। আর সবটাই আচমকা হয়েছে, কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। অভিনেত্রী জানিয়েছেন, এমন হেনস্থা তাঁর কাম্য নয়, তা অসম্মান বোধ করেছেন। যদিও ক্লাব কর্তৃপক্ষ ও অভিজিৎ তনয়ের দাবি, অনুষ্ঠানের অনুমতি ছিল রাত ১২ টা পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করা হয়েছিল। তাঁদের বক্তব্য অনুযায়ী, অভিনেত্রীকে কোনওভাবেই অসন্মান বা হেনস্থা করা হয়নি। এই ঘটনার জেরে গত বৃহস্পতিবার তনয়ের বাড়িতে পুলিশ গেলে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দা ও ক্লাব সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ঘটনাও ঘটে। পরে তনয় শাস্ত্রী, সৌরভ দাস ও বাপ্পা প্রামাণিক এই তিনজনকেই গ্রেফতার করা হয়।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও