রণবীরের ন্যুড ফটোশুট দেখে কী বললেন মিমি?

'রণবীরকে যারা এই ছবি দেখে 'তুখোড়', 'সাহসী' ইত্যাদি বলে সম্বোধন করছেন তাঁরা কী আদৌ কোনও অভিনেত্রীর ছবি দেখে এতটাই ধন্য ধন্য করতেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বি-টাউনে নানা সময়ে নানারকম পোশাকে এমনকি অভিনেত্রী স্ত্রী দীপিকার পোশাকে সেজে উঠে চর্চার তুঙ্গে থাকেন অভিনেতা রণবীর সিং। ফ্যাশনিস্তা লুকে তিনি যেভাবে ধরা দেন তা বারবার প্রশংসা পেয়েছে। এবার সাহসি ফটোশুটের ছবি প্রকাশ্যে আনলেন রণবীর। বৃহস্পতিবার  নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের বেশ কয়েকটি ন্যুড ফটোশুটের ছবি দিয়েছেন রণবীর। আর তাতেই ধন্য ধন্য করছেন তাঁর ভক্তরা। আর তাতেই একটি বড়সড় প্রশ্ন তুলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

নেটনাগরিকদের কাছে মিমির প্রশ্ন, ”রণবীরকে যারা এই ছবি দেখে ‘তুখোড়’, ‘সাহসী’ ইত্যাদি বলে সম্বোধন করছেন তাঁরা কী আদৌ কোনও অভিনেত্রীর ছবি দেখে এতটাই ধন্য ধন্য করতেন? এই ছবিতে রণবীরের বদলে যদি অন্য কোনও অভিনেত্রী বা মহিলা থাকত তাহলে সেও কী ঠিক এতটাই তাঁর কাজের জন্য বাহবা পেত? নাকি তাঁকে ক্ষমতায়নের জালে পুরুষতান্ত্রিকতার বেড়া পায়ে পরিয়ে নোংরা বলতেন আপনারা? আমরা সমাজে নারী ও পুরুষের সমান অধিকারের কথা মুখেই বলি কিন্তু কাজে করি না।” আর এই পোস্টের মাধ্যমেই প্রশ্ন তুলে ধরেছেন মিমি। সঙ্গে এই সমাজের চিত্রটাও। 

মিমির এই পোস্টে অনেকেই সমর্থন জানিয়েছেন। আসলে প্রতিনিয়ত এই সমাজে অন্যান্য মহিলারা তো বটেই তারই সঙ্গে ট্রোলের শিকার হন টলিউড ও বলিউডের অভিনেত্রীরাও। কয়েকদিন আগে সুস্মিতা সেন ও ললিত মোদীর সম্পর্কের গুঞ্জনে নেটপাড়া ছিল সরগরম। প্রাক্তন বিশ্বসুন্দরী তথা বঙ্গকন্যাকে কেউ কেউ আবার গোল্ড ডিগার বলেও উল্লেখ করেছেন যদিও এসবের জবাব দিয়েছেন সুস্মিতা। শুধু তাই নয় বলিউডে অভিনেত্রীদের বিকিনি লুকে দেখে যেভাবে প্রশংসা করেন দর্শক সেখানেই বাঙালি অভিনেত্রীদের বকিনি লুকে দেখলে গেল গেল্ রব। আর এসব নিয়েই এদিন আরো প্রশ্ন তুলেছে মিমির এই পোস্ট।  

চুম্বন দৃশ্যে পরিচালক ‘কাট’ বলার পরেও থামেননি জ্যাকলিন! বলিউডে ফের চর্চার মুখে অভিনেত্রী

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,নজরদারি বাড়াল বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, একদিনের সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক পাণ্ড্য