TRP: তলানিতে ‘মিঠাই’, সেরার সেরা সূর্য-দীপার ‘অনুরাগের ছোঁয়া’

কয়েক সপ্তাহ ধরেই টিআরপির সিংহাসনে বসে রয়েছে, স্টার জলসার 'অনুরাগের ছোঁয়া'। দীপা-সূর্যর মিল দেখার জন্যে একটাও এপিসোড মিস করতে নারাজ দর্শকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলে এল চলতি সপ্তাহের টিআরপির তালিকা। বৃহস্পতিবার রাজ্যজুড়ে সরস্বতী পুজোর কারণে একদিন পিছিয়েই প্রকাশ্যে এল গোটা সপ্তাহের ধারাবাহিকের ফলাফল। নতুন বছরে ধারাবাহিকের দুই চ্যানেলই মোড়া রয়েছে নতুন নতুন ধারাবাহিকে। তবে নতুনদের ভিড়ে পিছিয়ে নেই একাধিক পুরোনো ধারাবাহিকও। স্টার জলসা, জি বাংলা একেবারে পাল্লা দিয়ে নতুন নতুন ধারাবাহিককে আমন্ত্রণ জানাচ্ছে। টিআরপি-র তালিকায় কেউ কারুর কাছে হারতে নারাজ। এবার দেখার পালা, টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইতে কোন ধারাবাহিক এগিয়ে রয়েছে। কয়েক সপ্তাহ ধরেই টিআরপির সিংহাসনে বসে রয়েছে, স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। দীপা-সূর্যর মিল দেখার জন্যে একটাও এপিসোড মিস করতে নারাজ দর্শকরা। তার দেখাই মিলছে TRP-তে।

চলতি সপ্তাহেও প্রথম স্থানে নিজের জায়গা পাকাপাকিভাবে ধরে রেখেছে ‘অনুরাগের ছোঁয়া’। তবে দ্বিতীয় স্থানে থাকা ‘জগদ্ধাত্রী’র সঙ্গে নম্বরের ফারাকও অনেকটাই। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই প্রথম তিনে এন্ট্রি পাচ্ছে না নতুন ধারাবাহিক। হেভি স্টারকাস্ট নিয়ে কাজ শুরু হলেও টিআরপি-তে সেভাবে ছাপ ফেলছে না কেউই। যদিও নতুনদের মধ্যে সবচেয়ে ভালো ফল করছে পল্লবী শর্মার ‘নিম ফুলের মধু’। পাঁচে রয়েছে ‘পঞ্চমী’ আর ‘বাংলা মিডিয়াম’। তারপরেই শ্রুতির ‘রাঙা বউ’। এদিকে একসময়ে টিআরপিতে একে-অপরকে কড়া টক্কর দিত ‘মিঠাই’ আর ‘গাঁটছড়া’। কিন্তু তাদের অবস্থা একেবারেই ভাল নয়। তবে জগদ্ধাত্রীর সঙ্গে লড়াই চালিয়ে ‘গাঁটছড়া’ আট নম্বরে টিকে রয়েছে। কিন্তু ‘মিঠাই’-এর গল্প একেবারেই ঝুলে গিয়েছে। এইভাবে চলতে থাকলে সেরা দশের স্থানও হারাবে মিঠাই।

এক নজরে সেরা দশের তালিকা-

প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.১) (স্টার জলসা)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৪)(জি বাংলা)

তৃতীয়- গৌরী এলো (৭.৮)(জি বাংলা)

চতুর্থ- নিম ফুলের মধু (৭.৬)(জি বাংলা)

পঞ্চম- পঞ্চমী / বাংলা মিডিয়াম (৭.২)(স্টার জলসা)

ষষ্ঠ- রাঙা বউ/ খেলনা বাড়ি (৬.৯)(জি বাংলা)

সপ্তম- এক্কা দোক্কা (৬.৮)(স্টার জলসা)

অষ্টম- গাঁটছড়া (৬.৬)(স্টার জলসা)

নবম- হরগৌরী পাইস হোটেল/ আলতা ফড়িং (৬.৩)(স্টার জলসা)

দশম- মিঠাই (৫.৯) (জি বাংলা)

চলতি সপ্তাহে শেষ সম্প্রচার হল ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের। নম্বর ৫.৮। নতুনদের ভিড়ে কিছুতেই স্বস্তিকা দত্তের ‘তোমার খোলা হাওয়া’ আর অরুণিমা-ঋত্বিকের ‘মন দিতে চাই’ টিআরপি বাড়াতে পারছেনা। এরকম চলতে থাকলে হয়তো খুব জলদিই বন্ধ হয়ে যাবে এই দুই ধারাবাহিক।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২