জোর গুঞ্জন, খুব শিগগিরি নাকি শেষ হতে চলেছে মিঠাই’

জোর গুঞ্জন যে খুব শিগগিরি নাকি শেষ হতে চলেছে মিঠাই' ধারাবাহিক। ২৮ তারিখই সম্ভাব্য শেষ দিন এই ধারাবাহিকের।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একের পর এক মোচড় গল্পে আনার প্রচেষ্টা করলেও ব্যর্থ হয়েছে ‘মিঠাই’ টিম। মিঠাই ধারাবাহিকে মোদক পরিবারে শোকের ছায়া। কারণ এই ধারাবাহিকের খলনায়ক ওমি আগরওয়াল জেল থেকে ফিরে এসেছে। আর তারপরেই মোদক পরিবারের উপর তার দৃষ্টি পড়েছে। আর তাই মোদক পরিবারে রুদ্র-নীপার বিয়ে মিটতেই সিদ্ধার্থের উপর গুলি চালিয়েছে কুখ্যাত ওমি। আর ‘উচ্ছেবাবু’কে সরিয়ে নিজেই সামনে দাঁড়িয়ে পড়েছে মিঠাই। প্রাণে বাঁচে সিদ্ধার্থ। কিন্তু এসবের মধ্যেই জোর গুঞ্জন যে খুব শিগগিরি নাকি শেষ হতে চলেছে মিঠাই’ ধারাবাহিক। ২৮ তারিখই সম্ভাব্য শেষ দিন এই ধারাবাহিকের।  

এ বিষয়ে মুখ খুলেছেন এই ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস। তাঁর সাফ জবাব সংবাদমাধ্যমের কাছে যে মিঠাই এর প্রচার ঝলক দেখে ভীত হয়েছেন দর্শকরা। তাঁরা মনে করছেন এই হয়তো শেষ হয়ে যাবে তাঁদের প্রিয় ধারাবাহিক। কারণ নায়িকা মিঠাই অর্থাৎ সৌমিতৃষা গুলি খেয়েছেন মানে ধারাবাহিক হয়তো শেষের দিকে। তবে তাঁদের এই ধারণা ঠিক নয়। দর্শকের এই ধারবাহিক থেকে প্রত্যাশা বেড়েছে দিনের পর দিন। তাই দর্শক সবসময় মিঠাইকে সেরা দেখতে চান। তবে মিঠাই গুলি খেলেও সে ধারাবাহিকে বেঁচে ফিরে আসবে নাকি মারা যাবে সেই প্রশ্নের উত্তর খোলসা করেননি পরিচালক। কারণ সেটাই তো এখন ধারাবাহিকের মূল ইউএসপি।  

৫৪ বার বেঙ্গল টপারের তকমা জেতা ‘মিঠাই’ বেশ অনেক সপ্তাহ ধরেই টিআরপি লিস্টে কোনও ম্যাজিক দেখাতে পারেনি। প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক। গল্পে বহু ধরণের টুইস্ট আনার চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি। চিঁড়ে ভেজেনি। তবে দর্শক যে এই ধারাবাহিক থেকে একেবারে মুখ ফিরিয়ে নেননি তাঁর প্রমাণ মিলল এদিন প্রকাশ্যে প্রোমো আসায়। মিঠাইকে গুলি খেতে দেখে মিঠাইভক্তদের আশঙ্কা তাহলে কী শেষ হয়ে যাচ্ছে তাঁদের প্রিয় ধারাবাহিক? সেই জল্পনায় যদিও আপাতত ইতি টানলেন ধারাবাহিকের পরিচালক।  

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির

‘গরমিল ধরা পড়লে কাউকে ছাড়া হবে না’, ঝাড়গ্রাম থেকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

খারিজি মাদ্রাসা নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের রিপোর্ট পেশ, নজরে ১২টি সীমান্তবর্তী জেলা

ডেঙ্গু রোধে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের! বদলাচ্ছে সরকারি স্কুলের ইউনিফর্ম

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

ধন্য অধ্যবসায়! ৪১৩ দিন ধরে দণ্ডি কেটে অমরনাথে পৌঁছলেন উত্তরপ্রদেশের ভক্ত

টমেটো দিয়ে সাজিয়ে অভিনব কায়দায় কয়লা পাচার, গাড়ি উল্টোতেই পর্দাফাঁস

মাত্র তিন মাসের ব্যবধানে ফের রহস্যমৃত্যু খড়্গপুর IIT-তে ,উদ্ধার অধ্যাপকের ঝুলন্ত দেহ

জিটিএ-র দায়িত্বে বিমল-রোশন! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাড়ছে জল্পনা

‘সঙ্ঘই প্রধান শত্রু,’ লোকসভায় জানালেন রাহুল গান্ধি

দুর্নীতির কাদা লেগেছিল গায়ে, মৃত্যুর দু’বছর বাদে ক্লিনচিট পেলেন মনমোহন সিংহ

তারকেশ্বরের পর এবার তারাপীঠেও পুষ্পবৃষ্টি, কৌশিকী অমাবস্যায় বিশেষ পরিকল্পনা রাজ্য সরকারের

জিম্বাবোয়ের বিরুদ্ধে তাণ্ডব, আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২৩০ ধাপ লাফ বৈভবের

জয়পুরিয়া কলেজের পাশে রোহিঙ্গাদের নেশার ঠেক! আতঙ্কে এলাকাবাসী