শেষ হচ্ছে মিঠাই, প্রকাশ্যে ‘মনোহারা’ ভাঙার ছবি, ক্ষোভে ফুঁসছে ভক্তরা

নতুনকে জায়গা ছেড়ে দিতে হয় এইভাবেই রাজেন দা’।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে বাংলা ধারাবাহিক মহলে সবচেয়ে পুরোনো ধারাবাহিক ‘মিঠাই’। দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক শেষ হওয়া নিয়ে নানারকম গুজব উঠেছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শেষ হচ্ছে মিঠাই। বাংলা ধারাবাহিক মহলে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। যে টানা ৫৫ সপ্তাহ জুড়ে টিআরপির শীর্ষে রাজত্ব করেছে। ধারে কাছে ঘেষতে দেয়নি অন্য ধারাবাহিকে। যদিও এখন ৩ বছর হতে চলল ধারাবাহিকের বয়স। তাই চ্যানেলেও উন্মাদনা নতুন ধারাবাহিককে আনার জন্যে। যদিও বর্তমানে ট্রেন্ডিং চলছে, টিআরপি তালিকায় যেকোনো সিরিয়াল জায়গা করে না নিতে পারলেই তা বন্ধের রব ওঠে। আর এই ট্রেন্ডিং- এর জমানায় ৩ বছর ধরে কোনও ধারাবাহিক টিকে যাওয়া সত্যিই আশ্চর্যজনক বিষয়। তবে মিঠাই জনপ্রিয়তা বরাবরই একই থেকেছে। টিআরপির তালিকায় মিঠাই না উঠতে পারলেও জনপ্রিয়তায় সিদ্ধহস্ত সে। কয়েকদিন আগেই সিদ্ধার্থ ওরবে আদৃতর শেয়ার করা একটি ভিডিওতে উঠে এসেছিল, ঠিকানা বদলাচ্ছে মোদক পরিবারের।

মনোহারা বাড়ি ভাঙা পড়ছে। তখনই দর্শক মহলে উদ্দীপনা জেরবার। তবে কী এই মাসেই শেষ মিঠাই? যদিও নির্মাতারা এ বিষয়ে কিছুই জানায়নি। কিন্তু এবার মনে হচ্ছে, একটু একটু করে দিন ঘনিয়ে আসছে ‘মিঠাই’-এর। দিন কয়েকের মধ্যেই ছোটপর্দা থেকে বিদায় নেবে এই মেগা, আসবে ফুলকি। কলাকুশলীদের সোশ্যাল মিডিয়া পোস্টেও মিলছে সেই ইঙ্গিত। কিন্তু কবে শেষ হচ্ছে মিঠাই সে খবর এখনও কারুর জানা নেই। দু-দিন আগে আদৃত রায়ের একটি পোস্ট সেই জল্পনা আরও বাড়িয়ে তুলেছিল। এবার প্রকাশ্যে এল মিঠাই ভক্তদের সাধের ‘মনোহরা’ বাড়ি ভেঙে ফেলার কয়েকটি ছবি! হ্যাঁ, ইতিমধ্যেই মিঠাই-এর পুরোনো সেট ভেঙে ফেলা হয়েছে, সেই ঝলক সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ। যা দেখামাত্রই মন খারাপ মিঠাই ভক্তদের, অনেকে আবার ক্ষোভ প্রকাশে বলেছেন, ‘খুব কি দরকার ছিল? এই সেটেই কি শেষ হতে পারত না সিদাই-এর গল্প?’

এদিকে সিরিয়ালের সেট ভাঙার ছবি শেয়ার করে পরিচালক লিখেছেন, ‘ভাঙা গড়ার খেলা… এই সেদিন মনোহরা তৈরি হয়েছিল আর ভাঙা হচ্ছে’। এই আবেগঘন পোস্ট ‘মিঠাই’ সৌমিতৃষাও ভাগ করে নিয়েছেন, সঙ্গে লিখেছেন, ‘নতুনকে জায়গা ছেড়ে দিতে হয় এইভাবেই রাজেন দা’। আপতত ভারতলক্ষ্মী স্টুডিও-রই অন্য একটি ফ্লোরে হচ্ছে ‘মিঠাই’-এর শ্যুটিং। তবে ঠিকানা বদলালেও, তবে কবে শেষ দিনের শ্যুটিং তা এখনও জানা যায়নি। বোঝাই যাচ্ছে, আগামি কয়েক সপ্তাহের মধ্যেই বিদায় নেবে মিঠাই।। 

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা