চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

TRP LIST: মিঠাইয়ের কপাল মন্দ, সেরার সেরা আসন সূর্য-দীপার দখলেই

নিজস্ব প্রতিনিধি: মাসভর সূর্য-দীপার ম্যাজিক অটুট। আজ বৃহস্পতিবার, মানেই টিআরপির রেজাল্ট বেরোনোর দিন। ধারাবাহিক মহলে একপ্রকার টানটান উত্তেজনার দিন। সপ্তাহজুড়ে কোন ধারাবাহিক মানুষের মন দখল করতে পারল, সেটাই জানার জন্য অস্থির সকলে। যাই হোক, প্রত্যাশা অনুযায়ী এই সপ্তাহেও ফের একবার টিআরপি তালিকায় সেরার আসন দখল করে রাখল ‘অনুরাগের ছোঁয়া’র। শুধু শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল তাই নয়, দ্বিতীয় টপার ‘জগদ্ধাত্রী’র থেকে অনেকটা নম্বর বাড়িয়ে নিল তাঁরা। প্রতি সপ্তাহেই ‘অনুরাগের ছোঁয়া’র রেটিং আকাশ ছোঁয়া হয়ে দাঁড়াচ্ছে। দু-দিন আগেই এক বছর পূর্ণ করেছে স্টার জলসার এই মেগা। এছাড়া নায়ক-নায়িকার শরীরও বড্ড খারাপ। তাই সেলিব্রেশন করতেও পারেন নি তাঁরা।

কিন্তু সেরার সেরা সিংহাসনে বহাল এই সিরিয়াল। অন্যদিকে সূর্য-দীপার দুর্দান্ত পারফরম্যান্সের কাছে কাবু জগদ্ধাত্রী। এদিকে জি বাংলার অন্য দুই ধারাবাহিক ‘গৌরী এল’, ‘খেলনা বাড়ি’-র জনপ্রিয়তাও কম নয়। যথাক্রমে তৃতীয় ও চতুর্থ পজিশনে তাঁরা। মিতুলের প্রাণ সংশয়ের প্রোমো দর্শকদের মধ্যে উত্তেজনা যে দ্বিগুণ করেছে তা বলাই বাহুল্য। ‘নিম ফুলের মধু’র সঙ্গে লড়াইয়ে নেমেছে মিতুল। অন্যদিকে বিবাহ বিভ্রাট দেখিয়েও পঞ্চম স্থানেই টিকে রয়েছে ‘বাংলা মিডিয়াম’। এদিকে কিছুটা নম্বর কমেছে ‘পঞ্চমী’র। বাকিদের কথা জানতে দেখে নিন এই সপ্তাহের টিআরপির চার্ট।

প্রথম- অনুরাগের ছোঁয়া (৯.৬) (স্টার জলসা)

দ্বিতীয়- জগদ্ধাত্রী (৮.৭) (জি বাংলা)

তৃতীয়- গৌরী এলো (৮.২) (জি বাংলা)

চতুর্থ- খেলনা বাড়ি / নিম ফুলের মধু (৭.৮) (জি বাংলা)

পঞ্চম- বাংলা মিডিয়াম (৭.২) (স্টার জলসা)

ষষ্ঠ- পঞ্চমী (৬.৯) (স্টার জলসা)

সপ্তম- রাঙা বউ (৬.৮) (জি বাংলা)

অষ্টম- এক্কা দোক্কা (৬.৭) (জি বাংলা)

নবম- গাঁটছড়া (৬.৫) (জি বাংলা)

দশম- মেয়েবেলা (৬.৩) (জি বাংলা)

তবে মিঠাই ভক্তদের জন্য খারাপ খবর। কাহিনীতে টুইস্ট এনেও সেরা দশে ঠাঁই পেল না এই মেগা। যদিও ‘বালিঝড়’-এর সঙ্গে টেক্কায় অনেকটাই এগিয়ে মিঠাই। এই সপ্তাহেই প্রথম টিআরপি ‘ইচ্ছে পুতুল’ ও ‘হরগৌরী পাইল হোটোল’-এর প্রাপ্ত নম্বর মাত্র ৩.৩।

Published by:

Share Link:

More Releted News:

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ