হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে অভিনেতার?

হাসপাতালে ভর্তি কিংবদন্তি অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। গত তিন দিন ধরে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালে ভর্তি কিংবদন্তি অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। গত তিন দিন ধরে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই চিন্তায় পড়ে গিয়েছেন ভক্তরা। শুধু দেশ নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর ভক্ত সংখ্যা। এখন কেমন আছেন ‘মহাগুরু’? ঠিক কী হয়েছে তাঁর?

জানা গিয়েছে, অভিনেতার ডান হাতে একটি জটিল অস্ত্রোপচার হয়েছে। জানতে পেরেই আজ, শুক্রবার (৭ অগস্ট) সকালে তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১১.৪০ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রী হাসপাতালে যান এবং সেখানে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। কথা বলেন অভিনেতার চিকিৎসকদের সঙ্গেও। সাংবাদিকদের কাছে জানিয়েছেন, ‘অভিনেতার হাতে ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে। তিনি ভাল আছেন। অস্ত্রোপচারের বিষয়টা নীরবই রাখতে চেয়েছিলেন। চাননি যে এই বিষয়ে খুব বেশি প্রচার হোক। আমরা কয়েকজন জানতাম। আমাকে বলেই গিয়েছিলেন তিনি। আমি আজ দেখে গেলাম। শীঘ্রই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।’

হাসপাতাল সূত্রের খবর, বর্তমানে অভিনেতার অবস্থা স্থিতিশীল। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। চিন্তার কোনও কারণ নেই। সবকিছু ঠিকঠাক থাকলে আগামিকাল তথা শনিবারই তাঁকে হাসপাতালে থেকে ছেড়ে দেওয়া হবে। যদিও এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। প্রতিবারই নিজের অদম্য মনের জোর এবং অগুনতি ভক্তের ভালবাসায় সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। আপাতত তাঁর দ্রুত সুস্থতার কামনা করছেন ভক্তরা। রাজনৈতিক মঞ্চ থেকে বড় পর্দায়, ছোট পর্দায় তাঁর ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। তাঁর পালিত কন্যার বিয়েও ঠিক হয়ে গিয়েছে। কিছুদিন আগেই অভিনেতার মেয়ে নিজেই তাঁর বাগদানের ছবিগুলো শেয়ার করেছেন। সম্ভবত চলতি বছরের শেষে তাঁর বিয়ে হবে। তার আগে অভিনেতার সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠা তাঁর পরিবারের জন্যেও গুরুত্বপূর্ণ।

দেউলটি এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টেশন! নামবদলের দাবি রাষ্ট্রপতি দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ