ভক্তদের জন্যে সারপ্রাইজ, ‘ককটেল ২’-এ ভ্যারোনিকা হয়ে ঝড় তুলবেন দীপিকা!

ভক্তদের জন্যে সারপ্রাইজ! শাহিদ কাপুর, রশ্মিকা মান্দান্না, কৃতি শ্যাননের আসন্ন ছবি 'ককটেল ২'-তে সম্ভবত ক্যামিও করতে পারেন দীপিকা পাড়ুকোন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভক্তদের জন্যে সারপ্রাইজ! শাহিদ কাপুর, রশ্মিকা মান্দান্না, কৃতি শ্যাননের আসন্ন ছবি ‘ককটেল ২’-তে সম্ভবত ক্যামিও করতে পারেন দীপিকা পাড়ুকোন। ককটেলের উত্তরসূরি হয়ে ফিরছেন ভ্যারোনিকা। ভক্তদের জন্যে এর থেকে ভাল খবর আর কী হতে পারে! ২০১২ সালে মুক্তি পেয়েছিল ককটেলের প্রথম সংস্করণ। ছবিটি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছিল, ছবিতে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন, সইফ আলি খান এবং ডায়না পেন্টি। ছবিতে দীপিকার ঝাল্লি অবতার মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। তবে এবার পুরোনো চরিত্রদের বাদ দিয়ে সম্পূর্ণ নয়া রূপে আসছে ‘ককটেল ২’। যেখানে অভিনয় করছেন তরুণ প্রজন্মের তারকারা। কিন্তু ককটেল ২-এর ট্রেলার, গান প্রকাশ্যে আসার পর থেকেই পুরোনো তারকাদের মিস করছিলেন ভক্তরা।

এদিকে দীপিকা পাডুকোন সম্প্রতি তাঁর স্বামী-অভিনেতা রণবীর সিংহের সঙ্গে তাঁর দ্বিতীয় গর্ভধারণের ঘোষণা দিয়েছেন। তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৫ সালের ‘সিংহম এগেইন’ ছবিতে, যেখানে তিনি রোহিত শেট্টির কপ ইউনিভার্সে ডিসিপি শক্তি শেঠির চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়ে ছিলেন। এরপর তাঁকে দেখা যাবে আল্লু অর্জুনের ‘রাকা’তে, যা আগামী বছর প্রেক্ষাগৃহে হিট করবে। কিন্তু তার আগেই দীপিকাকে বড় পর্দায় দেখতে পাবেন ভক্তরা। একটি প্রতিবেদন অনুযায়ী, ‘ককটেল’ এর আইকনিক চরিত্র ভ্যারোনিকা হয়ে সিক্যুয়েল ‘ককটেল ২’-তে ঝড় তুলতে পারেন দীপিকা পাড়ুকোন। তাঁর একটি বিশেষ ক্যামিও চরিত্র থাকতে পারে ছবিতে। যা ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

একটি রেডিট পোস্টানুসারে, কিছুদিন আগে দীপিকাকে মুম্বইয়ে ম্যাডক ফিল্মসের অফিসে দেখা গিয়েছিল। জানা গিয়েছিল, ম্যাডক ফিল্মসের আসন্ন পৌরাণিক চলচ্চিত্র ‘মহাবতার’-এ ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করার জন্য তাঁকে ডাকা হয়েছিল। সেখানেই ককটেল 2-তে ভ্যারোনিকা চরিত্রে অভিনয়ের জন্য তাঁকে বারবার অনুরোধ করা হয়েছিল। তিনি সম্মতিও দিয়েছেন বলেই জানা গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং খবরটি যাতে সত্যি হয় সেই আশাই প্রকাশ করেছেন। এখন শুধু দীপিকার ক্যামিও চরিত্র নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষার বাকি। এদিকে জানা যাচ্ছে, সম্ভবত ‘ককটেল ২’-এর গল্প হতে পারে, সমকামী নিয়ে। যেখানে শাহিদ কাপুর এবং রশ্মিকা মান্দানা জুটি। কিন্তু কৃতি স্যানন রশ্মিকার প্রেমে বুঁদ। তাই কৃতি রশ্মিকার সঙ্গে শাহিদকে দেখতে পারেন না। কাহিনীর শেষ পরজায়ে দেখা যাবে যে, কৃতির চরিত্রটি একজন লেসবিয়ান এবং সে রশ্মিকাকে ভালোবাসে, আর রশ্মিকা শেষ পর্যন্ত শাহিদের পরিবর্তে তাকেই9 বেছে নেবে। আগামী ১৯ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘পিরিয়ডস’ সংক্রান্ত সমস্যায় ভুগবেন, স্বপ্নের চাকরির প্রস্তাব আসেব, আইনি জটিলতা বাড়বে

বন্ধুর সঙ্গে ফোনে কথা কাটাকাটি, অভিমানে আত্মঘাতী ১৬ লাখ ফলোয়ারের নেট প্রভাবী

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো