‘কেউ আমাকে ছুঁলে হাত ভেঙে দেব’, মোনালিসার কথা হেসে উড়িয়ে দিলেন সনোজ মিশ্র

সনোজ মিশ্র ভাল মানুষ নন। তিনি আমাকে ১০ বার খারাপভাবে স্পর্শ করেছে। কিন্তু সে সময় আমাকে কেউ সাহায্য করেনি। এমনকি সনোজ মিশ্র আমার ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপের চেষ্টা করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুসলিম প্রেমিককে বিয়ে করেছেন ‘মহাকুম্ভে’ ভাইরাল হওয়া মোনালিসা ভোঁসলে। বিয়ের পর থেকেই তিনি একাধিক অজানা তথ্য সামনে আনছেন। পরিচালক সনোজ মিশ্রের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন তিনি। কিন্তু দিন কয়েক আগে সেই পরিচালকের বিরুদ্ধেই একাধিকবার যৌন হয়রানির অভিযোগ তোলেন মোনালিসা। সম্প্রতি কোচিতে একটি সাংবাদিক সম্মেলনে স্বামীর উপস্থিতিতে সনোজ মিশ্রের কুকীর্তি ফাঁস করেন মোনালিসা। তাঁর দাবি, যখন তিনি নাবালিকা ছিলেন অর্থাৎ তাঁর ১৮ বছর হয়নি, তখন সনোজ মিশ্র তাঁকে খারাপভাবে স্পর্শ করেছেন। নেপাল-দেরাদুনের মতো জায়গা জুড়ে ‘দ্য ডায়েরি অফ মণিপুর’-এর শুটিং চলেছে। তখনও তাঁর সঙ্গে অসৎ আচরণ করেছেন সনোজ মিশ্র।পরিচালক তাঁর শরীরে বারবার অনুপযুক্ত স্পর্শ করেছেন। সেই সময়ে তাঁর পরিবার এগুলিকে গুরুত্ব দেয়নি। তাঁরা মোনালিসার প্রথম কাজ এবং টাকার লোভে বিষয়টি উড়িয়ে দিয়েছিলেন।

তিনি বলেন, ‘সনোজ মিশ্র ভাল মানুষ নন। তিনি আমাকে ১০ বার খারাপভাবে স্পর্শ করেছে। কিন্তু সে সময় আমাকে কেউ সাহায্য করেনি। এমনকি সনোজ মিশ্র আমার ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপের চেষ্টা করেন। ফরমান খানের সঙ্গে আমার বিয়েকে তিনি ‘লাভ জিহাদ’ আখ্যা দিয়েছিলেন। এখন আমি এবং আমার স্বামী হুমকির সম্মুখীন হচ্ছি, যার কারণে আমরা কেরলের বাইরে যেতে ভয় পাচ্ছি।’ যদিও মোনালিসার এই আমূল পরিবর্তনের পর, ভক্তরা তাঁর কথা আর বিশ্বাস করছে না। তবে এরই মধ্যে মোনালিসার আরও একটি পুরনো ভিডিও অনলাইনে ভাইরাল হল। যেখানে তাঁকে সনোজ মিশ্রের সঙ্গে হাসতে দেখা যাচ্ছে। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মোনালিসা বলছেন, কেউ যদি তাঁকে ছোঁয়, তিনি তাঁর হাত ভেঙে দেবেন। তাঁর অতটা শক্তি আছে। যখন মোনালিসা এই কথা বলছিলেন, তখন পরিচালক সানোজ মিশ্র তাঁর পাশে বসে হাসছিলেন। আগে মোনালিসা লাজুক, অন্তর্মুখী ছিলেন। তাই তখন সনোজ মিশ্র তাঁকে আরও জোরে কথা বলতে বলেন। তখন মোনালিসা আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলেন। তবে সনোজ মিশ্র মোনালিসার সঙ্গে একমত হন। এত বছর পর, মোনালিসা এখন সনোজ মিশ্রের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলছেন। তবে মোনালিসা সত্যি বলছেন নাকি সনোজ মিশ্র সত্যিই তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন, তা নিয়ে সংশয় রয়েছে ভক্তদের। যদিও এই কথায় সনোজ মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনি মোনালিসাকে ফরমানের সঙ্গে বিয়ে করতে না করেছিলেন বলে মোনালিসা তাঁকে অপবাদ দিচ্ছে।

ইন্টারনেটে মানুষ মোনালিসাকে সুযোগসন্ধানী বলে আখ্যা দিচ্ছে। দিন কয়েক আগেই মুসলিম প্রেমিককে বিয়ে করে তোলপাড় ফেলে দিয়েছিলেন ‘মহাকুম্ভে’ ভাইরাল হওয়া মোনালিসা ভোঁসলে। যিনি ২০২৫ সালে প্রয়াগরাজ মহাকুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল হয়েছিলেন। ব্যতিক্রমী তাঁর চোখ, মুখের গড়ন এবং শ্যামবর্ণ চেহারা সহজেই তাঁকে আলোচনায় টেনে আনে। যার ফলে বলিউড থেকেও ডাক আসে তাঁর। প্রখ্যাত পরিচালক সনোজ মিশ্রের হাত ধরে তিনি বলিউডে অভিনয় যাত্রা শুরু করেন। তাঁর ছবি ‘দ্য মণিপুর ডায়েরি’-তে চুক্তিবদ্ধ হন। জানা যায়, পরিচালক তাঁকে হাতে কলমে অভিনয় শিখিয়েছেন। ইতিমধ্যেই কয়েকটি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। কিন্তু কেরিয়ার শুরু হতে না হতেই মুসলিম প্রেমিক ফরমানকে বিয়ে করে ফেললেন মোনালিসা। জানা যায়, তাঁর পরিবারের ফরমানকে মেনে নেননি। পরিবার তাঁদের বিয়েতে বাঁধা দিয়েছিল। অন্য কারও সঙ্গে মোনালিসার বিয়ে ঠিক করেছিল। এরপর তিনি পুলিশের কাছে পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেন এবং পুলিশের উপস্থিতিতে সপ্তাহ দুয়েক আগে একটি হিন্দু মন্দিরে গিয়ে ফরমানকে বিয়ে করেন মোনালিসা।

ফুলের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ নবম‌ শ্রেণির পড়ুয়ার

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জুন, ছেলের বড় সাফল্যে গর্বিত মা জুহি চাওলা

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ভারতনাট্যম নিয়ে ছেলেখেলা নয়’, ‘চাঁদ মেরা দিল’-এ অনন্যার নাচ নিয়ে বিতর্কের ঝড়

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান

রাজু নস্করের আরও দুটি বেআইনি সম্পত্তিতে নোটিস পাঠাল কলকাতা পুরসভা

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

জাতীয় শিবির থেকে মোহনবাগানের খেলোয়াড়দের ফেরানোর অনুরোধে অসন্তুষ্ট AIFF

গরমে ছড়াচ্ছে পেটের সংক্রমণ, কোন ভুলেই বাড়ছে হাসপাতালে রোগীর ভিড়?

ক্রোম ব্যবহার করছেন? এক ক্লিকেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বড় সতর্কবার্তা সরকারের