‘প্রজাপতি ২’-তে ফের পুলিশের ভূমিকায়? লন্ডন ব্রিজে ১৩ বছরের স্মৃতি তাজা করলেন দেব

যাই হোক, লন্ডনে শুটিংয়ের ফাঁকে প্রতিনিয়ত ছবি শেয়ার করে ভক্তদের পাগল করছেন দেব। তবে এদিন লন্ডন ব্রিজে দাঁড়িয়ে ১৩ বছরের স্মৃতি তাজা করলেন অভিনেতা। ২০১২ সালে মুক্তি পেয়েছিল দেবের 'চ্যালেঞ্জ 2'

Share:

নিজস্ব প্রতিনিধি: ৯ বছর পর ফের জুটিতে টলিউডের এককালের ফেমাস জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আগামীকাল মাসেই মুক্তি পাচ্ছে তাঁদের জুটির থমকে যাওয়া ছবি ধুমকেতু। এই ছবির মাধ্যমেই ফের পর্দায় জুটিতে ধরা দেবেন পপুলার জুটি দেব ও শুভশ্রী। যার জন্যে অধীর আগ্রহে বসেছিলেন ভক্তরা। তবে নায়ক এই মূহুর্তে শহরে নেই। সকলকে টাটা বাই বাই করে পরিবারকে নিয়ে লন্ডনে গিয়েছেন। যদিও কারণটাও জানিয়ে গিয়েছেন। ধুমকেতু বহুদিন পর পর্দায় রিলিজ করলেও বর্তমানে দেব প্রজাপতি ২-তে ব্যস্ত। লন্ডনে সেই ছবির শুটিংয়েই গিয়েছেন। যাই হোক, লন্ডনে শুটিংয়ের ফাঁকে প্রতিনিয়ত ছবি শেয়ার করে ভক্তদের পাগল করছেন দেব। তবে এদিন লন্ডন ব্রিজে দাঁড়িয়ে ১৩ বছরের স্মৃতি তাজা করলেন অভিনেতা। ২০১২ সালে মুক্তি পেয়েছিল দেবের ‘চ্যালেঞ্জ 2’।

যেখানে অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন নায়ক। আর সেই ছবির জনপ্রিয় গান ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’-এর শুটিং হয়েছিল টেমস নদির উপরে লন্ডন ব্রিজে। এদিন সেই ১৩ বছরের স্মৃতি তাজা করলেন অভিনেতা। ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয় করে ছিলেন দেব। তবে কী অনুরাগীদের সঙ্গে সেই স্মৃতি ভাগ করে প্রজাপতি 2-এ তাঁর চরিত্র কী হবে, তারই আভাস দিলেন দেব? অভিজিৎ সেনের এই ছবিতে আবারও কী দেবকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে? যদিও টলিউডে অনেক কানাঘুষো শোনা যাচ্ছে যে, এই ছবিতে দেবের লুক পুরোটাই বদলে যাচ্ছে। তিনি ছবির জন্যে ওজন কমিয়েছেন। যাতে আরও হ্যান্ডসাম দেখাচ্ছে নায়ককে। চুলের স্টাইলও বদলে ছেন নায়ক।

 

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

প্রজাপতি রিলিজ করেছিল বছর দুয়েক আগে। যেখানে দেবের বিপরীতে ছিলেন টেলিভিশন নায়িকা শ্বেতা ভট্টাচার্য। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী। প্রজাপতি 2- তেও আছেন তিনি। সেই ঝলকও দিয়েছেন অভিনেতা।লন্ডনে দেবের সঙ্গে শুটিং করছেন মিঠুন চক্রবর্তী। তবে এ বিষয়ে সবিস্তারে কিছুই জানা যায়নি। তবে চ্যালেঞ্জ 2-এর কিছু মজার দৃশ্য ভাগ করে পরিচালক রাজা চন্দ জানিয়েছেন, লন্ডন ব্রিজে পুলিশ চোরের প্রেমে পড়েছে গানটির শুটিং হয়েছিল তিনদিন ধরে। গান তোলাতে দেব আর তিনি শিক্ষকের ভূমিকা পালন করেছিলেন। ছবিতে ক্যামিও চরিত্রেও অভিনয় করেছিলেন রাজা। তবে রাজা আপ্লুত যে দেব শুটিংয়ের সবকথা মনে রেখেছেন।

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো