‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে গতবছর ২৭ জুন মারা গিয়েছেন 'কাঁটা লাগা' গার্ল তথা জনপ্রিয় অভিনেত্রী শেফালি জরিওয়ালা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে গতবছর ২৭ জুন মারা গিয়েছেন ‘কাঁটা লাগা’ গার্ল তথা জনপ্রিয় অভিনেত্রী শেফালি জরিওয়ালা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। কিন্তু তাঁর মৃত্যুর কারণ হিসেবে একাধিক তথ্য সামনে এসেছিল। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, অভিনেত্রী বয়স কমানোর ওষুধ খেতেন এবং প্রয়োজনে ইঞ্জেকশনও নিতেন। যেদিন তিনি বুকে ব্যথায় আক্রান্ত হয়েছিলেন সেই দিন তাঁর বাড়িতে পুজো ছিল এবং অভিনেত্রী উপোস রেখেছিলেন। কিন্তু বয়স ধরে রাখার ইঞ্জেকশন নিতে ভুলে যাননি। তার ফলে উচ্চ রক্তচাপের কারণে তাঁর মৃত্যু হয়। তবে এই ইঞ্জেকশন নেওয়ার কারণে শেফালির মৃত্যু হয়েছে, এই বিষয়টি উড়িয়ে দিলেন অভিনেত্রীর স্বামী পরাগ ত্যাগী। তাঁর কথায়, ‘শেফালির মৃত্যু মেনে নিয়েছি। কিন্তু বয়স ধরে রাখার ইঞ্জেকশনের কারণে মৃত্যু হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা তথ্য।’

শেফালির মৃত্যুর পর নানাভাবে স্ত্রীর স্মৃতি আগলে রাখছেন পরাগ। স্ত্রীর মুখমণ্ডল বুকে ট্যাটু হিসেবে এঁকেছেন। এছাড়া স্ত্রীর সঙ্গে কাটানো নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। অর্থাৎ স্ত্রীকে চোখের পলকে হারাচ্ছেন অভিনেতা। এবার তাঁর অকাল মৃত্যুর কারণ নিয়ে মুখ খুললেন পরাগ। একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘আমরা সবকিছু খাই। শেফালি সব ধরণের খাবার খেত। এমনকি মারা যাওয়ার আগের দিনও সে চাইনিজ খাবার খেয়েছিল। সে যদি ফিগার নিয়ন্ত্রণের জন্যে খাবার না খেত, তাহলে তাঁর চোখ-মুখেই তা ফুটে উঠত।’

এরপর অভিনেত্রীর বয়স ধরে রাখার ইঞ্জেকশন নেওয়ার গুজব উড়িয়ে দিয়ে পরাগ বলেন, ‘ওঁর বয়স কমানোর কোনও দরকার ছিল না। ও এমনিতেই সুন্দরী ছিল। আমি এটাই বুঝতে পারছি না, বয়স কমানোর জন্যে আদৌ কি কোনও ইঞ্জেকশন আছে? যদি এমনই হত, তাহলে রতন টাটাও বয়স কমানোর ওষুধ খেয়ে নিজেকে তরুণ রাখতেন এবং অমর হতেন। আমরা একসঙ্গে শরীর চর্চা করতাম। সুতরাং গুজব ছড়ানো বন্ধ হওয়া দরকার।’

তবে প্রতিবেদন অনুসারে, ‘কাঁটা লাগা’ অভিনেত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। যদিও তাঁর কোনও দীর্ঘস্থায়ী বা গুরুতর কোনও রোগ ছিল না, কিন্তু কৈশোরকালে তাঁর মৃগীরোগ ছিল। প্রায় ১৫ বছর বয়স পর্যন্ত তিনি এই রোগে আক্রান্ত ছিলেন। কিন্তু পরে শরীরচর্চা, নিয়মিত যোগ ব্যায়ামের মাধ্যমে এই রোগ থেকে সেরে উঠেছিলেন শেফালি।

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার