রহস্যজনক মৃত্যু ওড়িয়া অভিনেত্রী রশ্মিরেখার, কাঠগড়ায় প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার উঠতি প্রয়াত অভিনেত্রী পল্লবীর ছায়া এবার ওড়িয়া টেলি ইন্ডাস্ট্রিতে। গত রবিবার ভুবনেশ্বরের গদাসাহিতে ওড়িয়া বিনোদন ক্ষেত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিরেখা ওঝাকে (Rashmirekha Ojha) তাঁর ভাড়াবাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, গত ১৯ জুন রাত ১০.৩০ টার দিকে একটি সিলিং ফ্যানের সঙ্গে অভিনেত্রীর ঝুলন্ত দেহটি উদ্ধার করেছেন তাঁরা। অনেকক্ষন দরজা না খোলায় অভিনেত্রীর বাড়িওয়ালা সন্দেহ করে, থানায় ফোন করে জানায় যে, কিছু একটা ভুল হচ্ছে।

এরপর পুলিশ এসে অভিনেত্রীর ঝুলন্ত দেহ তাঁর ঘর থেকে উদ্ধার করে। তবে রশ্মিরেখার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওড়িয়া টেলি ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী রশ্মিরেখা। তিনি ‘কেমিতি কাহিবি কাহা’-নামক একটি টেলি ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন। শোনা গিয়েছে, তাঁর একটি বাংলা মিউজিক ভিডিওতেও অভিনয় করার কথা ছিল। এছাড়াও কয়েকটি OTT প্রজেক্ট এবং একটি বাংলা ফিচার ফিল্মও করার কথা ছিল তাঁর। অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়েরের পরই তদন্ত শুরু করে পুলিশ। তবে অভিনেত্রীর মৃতদেহর পাশ থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে। পুলিশ সন্দেহ করছে অভিনেত্রী নিজেই এই নোটটি লিখেছেন। সুইসাইড নোটে লেখা ছিল, “মিস ইউ বাবা, আমি তোমাকে স্বর্গ থেকে মিস করব। আমি একজন খারাপ মেয়ে।”

তবে অভিনেত্রী মৃত্যুর জন্য কাউকে দায়ী করে যান নি। সূত্রের খবর, প্রতিভাবান এই অভিনেত্রী গত দেড় মাস ধরে তাঁর লিভ-ইন পার্টনার সন্তোষ পাত্রের সঙ্গে একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন। তবে কিছুদিন আগেই সন্তোষ ওই বাড়ি ছেড়ে চলে যায় এবং তারপর থেকেই তাঁরা আলাদা থাকতে শুরু করেন। তবে অভিনেত্রী রশ্মিরেখার বাবা সন্তোষ পাত্রকে তাঁর মেয়ের খুনি হিসেবে অভিযুক্ত করেছেন। শোকাহত বাবা দাবি করেছেন যে, তাঁর মেয়ের বাড়িওয়ালা বলেছেন সন্তোষ এবং রশ্মি স্বামী-স্ত্রী হিসাবে একসঙ্গে থাকতেন। কিন্তু মেয়ের বিবাহ সম্পর্কে কিছুই জানতেন না তিনি। তিনি আরও বলেছেন, যদি তাঁরা বিবাহিত হয়ে থাকে, তাহলে সন্তোষই খুনি করেছে তাঁর মেয়েকে। কেরিয়ারের জন্য তিনি তাঁর জন্মস্থান থেকে ভুবনেশ্বরে এসেছিলেন। আর ‘কেমিতি কাহিবি কাহা’ সিরিয়াল থেকে রশ্মিরেখা আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা