এবার কী জ্যোতি বসুর বায়োপিক! প্রধান চরিত্রে কে?

এবার জ্যোতি বসুর বায়োপিক তৈরির ইঙ্গিত দিলেন টলিউডে জনপ্রিয় চিত্রনাট্যকার এন কে সলিল। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বর্ণময় চরিত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার জ্যোতি বসুর বায়োপিক তৈরির ইঙ্গিত দিলেন টলিউডে জনপ্রিয় চিত্রনাট্যকার এন কে সলিল। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বর্ণময় চরিত্র এবার বড়পর্দায় ফুটিয়ে তুলতে চান টলিউডের বহু হিট ছবির চিত্রনাট্যকার। প্রয়াত জ্যোতি বসু বাংলা তথা জাতীয় রাজনীতির একটি উজ্জ্বল নাম। গত সোমবারই ছিল তাঁর জন্মবার্ষিকী। এই বিষয়ে কথা বলতে গিয়েই এই ইঙ্গিত দিয়েছেন এন কে সলিল। আবার প্রয়াত বাম নেতা তথা পশ্চিমবঙ্গের দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী থাকা জ্যোতি বসুর চরিত্রে তিনি কাকে দেখতে চান সেটা নিয়েও ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়েই তিনি এই বিষয়ে মন্তব্য করেছেন বা মনের ইচ্ছা প্রকাশ করেছেন।

তাঁকে প্রশ্ন করা হয়েছিল, সুযোগ পেলে কোনও রাজনীতিবিদের জীবন কাহিনি নিয়ে চিত্রনাট্য লিখতে চাইবেন তিনি? এরই উত্তরে বহু বাংলা সিনেমায় জনপ্রিয় সংলাপ লেখা চিত্রনাট্যকার বলেন, সুযোগ পেলে তিনি জ্যোতি বসুর বায়োপিকের চিত্রনাট্য লিখতে চান তিনি। তাঁর কথায়, বর্তমান সময়ের রাজনীতিবিদদের জীবন সম্পর্কে বেশি কিছু জানা নেই, তাই জ্যোতি বসুর জীবনকাহিনী নিয়েই চিত্রনাট্য লিখতে চান তিনি। তবে সেই প্রবাদপ্রতিম রাজনৈতিক ব্যক্তিত্বের চরিত্রে কাকে দেখতে চান সে ব্যাপারে কিছু না জানালেও মনের ভাবে কিছুটা বুঝিয়ে দিয়েছেন। তিনি বলেন, অভিনেতা হিসেবে তাঁর বড় পছন্দের নাম মিঠুন চক্রবর্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কারণ এই দুই তারকার জন্য একাধিক জনপ্রিয় সংলাপ লিখেছেন তিনি।

‘তুলকালাম’, ‘MLA ফাটাকেষ্ট’, ‘চ্যালেঞ্জ’, ‘পাগলু’র মতো বহু জনপ্রিয় সিনেমার চিত্রনাট্য লিখেছেন এন কে সলিল। মূলত নয়ের দশকেই টলিউডে যাত্রা শুরু করেন তিনি। সেই ১৯৯৮ সালে ‘আমি সেই মেয়ে’ সিনেমার চিত্রনাট্য লিখে টলিউডে হাতেখড়ি হয়েছিল এই প্রখ্যাত চিত্রনাট্যকারের। এর পাশাপাশি আকাশবাণী ও দূরদর্শনেও কাজ করেছেন সুনামের সঙ্গে। এবার সুযোগ পেলে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রয়াত বাম নেতার জীবনী নিয়ে চিত্রনাট্য লিখতে চান বড়পর্দার দর্শকদের জন্য।

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর