টলিপাড়ায় বিয়ের মরসুমে কি আলাদা পথে নবনীতা? জানালেন নিজের সিদ্ধান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশ কিছুদিন ধরেই অভিনয় জগতে ঝলমলে দুনিয়া থেকে খানিকটা আড়ালে অভিনেত্রী নবনীতা দাস। ছোট পর্দায় তাকে নিয়মিত দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। কখনো বিচের ধারে ছুটি কাটানোর মুহূর্ত, কখনো পাহাড়ের কোলে নিরিবিলি সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে। গত কয়েক মাসে নিজের নানা ভ্রমণ অভিজ্ঞতার ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নবনীতা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অভিনয় থেকে দূরে গিয়ে কী নিয়ে এখন ব্যস্ত তিনি ?

এদিকে টলিপাড়ায় এখন বিয়ের মরসুম। একের পর এক তারকার জীবনে নতুন অধ্যায়ের খবর সামনে আসছে। সেই আবহে নবনীতার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। তবে বিয়ের প্রসঙ্গ উঠতেই অকপট অভিনেত্রী। অভিনেত্রী জানান, আপাতত বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই তাঁর। জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নিজেকে যাচাই করতে চান। হঠাৎ করে এগিয়ে গিয়ে আবার পুরোনো জায়গায় ফিরে আসার অভিজ্ঞতা তাঁর হয়েছে। তাই বিয়ের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয় এখনই কোনো মন্তব্য করেতে নারাজ তিনি।

আরও পড়ুন: কেকে লেখা ‘সারায়ার প্রিয় মানুষ’, গান গেয়ে সিদ্ধার্থের ৪১ তম জন্মদিন উদযাপন কিয়ারার

তবে অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত একেবারেই যে অনিচ্ছাকৃত তা নয়। নবনীতা জানিয়েছেন, ইচ্ছাকৃত ভাবেই কিছু সময়ের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছেন। কাজ বেছে নিতে চান, নিজের মতো করে এগোতে চান তিনি। পাশাপাশি বেঙ্গালুরুতে বন্ধুদের সঙ্গে একটি ব্যবসায়িক উদ্যোগেও যুক্ত রয়েছেন অভিনেত্রী। সেই কাজের সূত্রেই তাঁকে নিয়মিত যাতায়াত করতে হচ্ছে শহরের বাইরে।

সব মিলিয়ে এখন নিজেকে নানা দিক থেকে গুছিয়ে নেওয়ার সময় চলছে অভিনেত্রীর। তবে অভিনয়কে একেবারে বিদায় জানাবেন না তিনি। ভালো চরিত্র, মানসম্মত কাজের প্রস্তাব এলে তিনি ফের পর্দায় ফিরতে চান বলে জানিয়েছেন। আপাতত নিজের মতো করে জীবন উপভোগ করে তাঁর প্রধান লক্ষ্য।

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ