চারহাত এক হল নয়নতারা ও ভিগনেশের

অবশেষে চারহাত এক হল নয়নতারা ও ভিগনেশের। এদিন মহাবলীপুরমে বসে তাঁদের বিয়ের আসর। আত্মীয় বন্ধু ও অত্যন্ত ঘনিষ্ঠজনেদের নিয়ে অনুষ্ঠিত তাঁদের বিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে চারহাত এক হল নয়নতারা ও ভিগনেশের। এদিন মহাবলীপুরমে বসে তাঁদের বিয়ের আসর। আত্মীয় বন্ধু ও অত্যন্ত ঘনিষ্ঠজনেদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এদিন তাঁদের বিয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্ল্যামার ওয়ার্ল্ডের বহু ব্যাক্তিত্ব। ছিলেন থালাইভা রজনীকান্ত, শাহরুখ খান, শরৎ কুমার, আতলি, বিজয় সেতুপতি ও মণিরত্নম প্রমুখ।

বিয়ের বেশ কিছু ঘন্টা আগে নিজের লেডিলাভকে ভালোবাসার কথা জানিয়ে একটি ইন্সটাগ্রাম পোস্ট করেন ভিগনেশ। মহাবলীপুরমে তাঁদের বিয়ের আসর বসলেও তারা চেয়েছিলেন তিরুপতি মন্দিরে এদিন তাঁদের বিয়ের সমস্ত অনুষ্ঠানটি করতে। কিন্তু লজিস্টিক ইস্যু তৈরি হওয়ার ফলে তা তিরুপতি মন্দিরে আয়োজন করা সম্ভব হয়নি। পরিচালক ভিগনেশ শিবম এও জানিয়েছিলেন যে তাঁদের বিয়ের অনুষ্ঠান একান্ত ঘনিষ্ঠজনেদের নিয়ে অনুষ্ঠিত হবে। 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে নয়নতারা ও ভিগনেশকে দেখতে পাওরা পর থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন ছড়াচ্ছিল। অনেকেই বলছিলেন যে তারা দুজনেই বিয়ের আমন্ত্রণ জানাতেই সেখানে যান। ২০১৫ সালে নয়নতারা ও ভিগনেশের একসঙ্গে প্রথম কাজ। ভিগনেশের পরিচালনায় বক্স অফিস হিট ‘নানুম রাউডি ধান’ ছবিতে অভিনয় করেন নয়নতারা। এরপরেই ভালোলাগা বদলে যায় ভালবাসায়। আর বৃহস্পতিবার পরিণতি পেল সেই ভালোবাসাই।  

সকাল সাড়ে দশটা নাগাদ নয়নতারাকে মঙ্গলসূত্র পরান ভিগনেশ। বিয়েতে লাল শাড়ি ও কুন্দনের গয়নায় সেজেছিলেন নয়নতারা। ভিগনেশের পরনে ছিল দক্ষিণী স্টাইলে সাদা ধুতি পঞ্জাবি। বিয়ে সম্পন্ন হওয়ার পর অতিথিদের শুভাশিস নেন নবদম্পতি। ৮০ জন নিরাপত্তারক্ষীর উপস্থিতিতে কড়া নিরাপত্তায় অনুষ্ঠিত হয় তাঁদের বিয়ে। তামিল রীতি মেনে এদিন সকালে বসেছিল বিয়ের আসর। বিয়ের শেষে রাজ্যের প্রায় ১ লক্ষ মানুষের মুখে খাবার তুলে দেন নবদম্পতি। 

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ