৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

৬৭ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা। খবর প্রকাশ্যে আসতেই হইচই বিনোদন মহলে। আসল রহস্যটা কী? শোবিজ জগতের অত্যন্ত পরিচিত মুখ নীনা গুপ্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬৭ বছর বয়সে মা হচ্ছেন নীনা গুপ্তা। খবর প্রকাশ্যে আসতেই হইচই বিনোদন মহলে। আসল রহস্যটা কী? শোবিজ জগতের অত্যন্ত পরিচিত মুখ নীনা গুপ্তা। এই বয়সেও ফ্যাশানিস্তায় কুড়ি বছরের নায়িকাদের গোল দিতে পারেন তিনি। তাঁর স্টাইল সেনসেশন মাঝে মধ্যেই নেট্মহলে ঝড় তোলে। পাশাপাশি স্পষ্ট বক্তার জন্যেও তিনি পরিচিত। অন্যায় দেখলে যেমন আওয়াজ তুলতে ছাড়েন না, তেমনি অপ্রয়োজনীয় ব্যাক্তগত প্রশ্নের জবাব দিতেও ছাড়েন না তিনি। 

ফেব্রুয়ারিতে বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্ডানার রিসেপশনে অভিনেত্রী একটি সাদা রঙের শাড়ি পরেছিলেন। তখন তাঁর পেটের অংশটা খানিকটা ফোলা দেখে অনেকেই মনে করেছিলেন নীনা এই বয়সে আবার মা হতে চলেছেন। সেই গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন নীনা। তাঁর কথায়, ‘আমার জীবনে অপ্রয়োজনীয় মানুষদের কোনও জায়গা নেই। ট্রোলড হলেও জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। কেউ যদি আমাকে প্রশ্ন করে, আমি কবে বিয়ে করেছি? তখন আমার উত্তর হয়, আমি তো তোমার বাবারটা খাই না। তাহলে আমার বিয়ে কবে হল, না হল, তা জেনে তুমি কি করবে বাপু? আমার এই উত্তরেই তাঁর কাছে স্পষ্ট হয়ে যায় যে, কারও ব্যাক্তিগত জীবনের বিষয়ে হস্তক্ষেপ করা আমি পছন্দ করি না।’

এরপর বডি শেমিং নিয়ে ট্রোলারদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, ‘মাস কয়েক আগে, আমি একটি অনুষ্ঠানে শাড়ি পরেছিলাম। তবে আমার কোমরের কাছে কাপড় কিছুটা জড়ো হয়ে যাওয়ায় লোকেরা প্রশ্ন তুলতে শুরু করেন আমি গর্ভবতী। এরপর আমিই আমার টিমকে নির্দেশ দিই যে, যারা আমাকে নিয়ে এই ধরনের বডি-শেমিং করছেন, তাঁদের বলুন, ‘হ্যাঁ, আমি গর্ভবতী’। তাহলেই তাঁদের মুখ চুপ হবে।’ সুতরাং বুঝতেই পারছেন, অভিনেত্রী কোনও গর্ভবতী নন, ট্রোলারদের জবাব দিতেই তিনি এই বুদ্ধি খাটিয়েছিলেন। এদিকে, নীনা গুপ্তাকে শীঘ্রই কমেডি-ড্রামা ওয়েব সিরিজ “চুম্বক”-এ দেখা যাবে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২