‘আপনার বয়সটা মনে আছে তো’, কালো হট পোশাকে নেটপাড়ায় ঝড় তুললেন নীনা গুপ্তা

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আপনাকে অস্বস্তিকর দেখাচ্ছে। আপনাকে সবসময় শাড়িতে সুন্দর দেখায়,”

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স তাঁর ৬৪ বছর, কিন্তু কে বলবে! বলিউডের তৎকালীন অভিনেত্রীদের মধ্যে তিনি অন্যতম। যদিও বলিউডের তরুণ-প্রবীণ অভিনেত্রীদের মধ্যে মোটামুটি সকলেই ফ্যাশন জাহির করতে সর্বদা অটল। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফিগার থেকে পোশাক সবেতেই তাঁদের জুড়ি মেলা ভার। বলিউডের এমন কয়েকজন প্রবীণ অভিনেত্রী রয়েছেন যারা প্রতিনিয়ত সমাজের স্টেরিওটাইপ ভাঙছেন। যার মধ্যে অন্যতম নীনা গুপ্তা। যিনি ব্যক্তিগত কারণ বা বেফাঁস মন্তব্যের কারণে প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন। তবে এবার তিনি পোশাকের কারণে সংবাদের শিরোনাম দখল করলেন, ভাঙলেন সমাজের সমস্ত স্টেরিওটাইপ। মুম্বই রাস্তাঘাটে প্রায়শই সেলিব্রিটিদের দর্শন পাওয়া যায়, আর তাঁদের যেকোনো মোমেন্টের ছবি ক্যামেরায় ক্যাপচার করতে ওস্তাদ পাপারাজ্জিরা। তেমনি গতকাল তাঁদের ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী নীনা গুপ্তা।

তাঁর পোশাক দেখে রীতিমতো আঁতকে উঠেছেন নেটবাসীরা। আসলে কাজলের ‘ট্রায়াল পিরিয়ড’-এর সাফল্য পার্টিতে গিয়েছিলেন নীনা। আর এদিন তাঁর পরনে ছিল কালো শর্ট ড্রেস, আর তা দেখেই রীতিমতো স্তম্ভিত নেটপাড়া। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি একটি কালো এ-লাইন মিনি ড্রেস, হাঁটু-উচ্চ বুট এবং একটি আড়ম্বরপূর্ণ ব্যাগ নিয়েছিলেন। অভিনেত্রীর সেক্সি ছোট্ট কালো পোশাকে সবাইকে বাকরুদ্ধ করে দিয়েছে। নেটপাড়া প্রবীণ অভিনেত্রীকে দেখে একেবারেই খুশি হননি।

তাঁর কাঁধের ব্যাগটি অনায়াসে তাঁকে আরও স্টাইলিস্ট বানিয়ে দিয়েছে। এছাড়া তাঁর ন্যুড মেকাপের পাশাপাশি ঝুলন্ত সোনার কানের দুল, ম্যাচিং ব্রেসলেট এবং কালো সানগ্লাসও তাঁর সাজ পরিপূর্ণ করেছে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আপনাকে অস্বস্তিকর দেখাচ্ছে। আপনাকে সবসময় শাড়িতে সুন্দর দেখায়,” অন্য একজন লিখেছেন, “আজকাল সবাই নিজেকে তরুণ দেখানোর জন্য চেষ্টা করে… কিন্তু এগুলি ঠিক নয়।” তবে অনেকেই তাঁর রূপে মুগ্ধ হয়ে বলেছেন, “হট টু লগ রি হ্যায়,” অন্য একজন শেয়ার করেছেন, “আমি আনন্দিত যে তিনি তাঁর বয়স এবং পোশাক সম্পর্কে লোকের মতামতকে পাত্তা দেননা।” কাজের ফ্রন্টে, নীনা গুপ্তাকে শেষবার নেটফ্লিক্স অ্যান্থলজি লাস্ট স্টোরিজ 2-এ দেখা গিয়েছিল৷ এই প্রকল্পে আরও অভিনয় করেছেন মৃণাল ঠাকুর, অঙ্গদ বেদি, তামান্না ভাটিয়া, বিজয় ভার্মা, কাজল, কুমুদ মিশ্র প্রমুখ উল্লেখযোগ্য তারকারা।

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ

মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

আজকের রাশিফল: হঠাৎ অতিথির আগমনে খরচ বাড়বে, বিদেশ ভ্রমণের সুযোগ..

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক