”ভিভিয়ানের প্রতি আমার কোনও ক্ষোভ নেই”- নীনা গুপ্তা

প্রাক্তন প্রেমিকদের ঘৃণা করেন না। তাঁর এই কথার মাধ্যমে তিনি যে ক্রিকেটারদের সাথে তার সম্পর্কের সমীকরণের দিক দিয়ে ইঙ্গিত করেছেন তা বলার অপেক্ষায় রাখেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের শর্তে নিজের জীবন বাঁচার উদাহরণ বলিউডের অভিনেত্রী নীনা গুপ্তা। অনেক সময় নিজের পছন্দকে গুরুত্ব দিতে গিয়ে সোচ্চার হয়েছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নীনা বলেছেন অতীতের সমস্ত সম্পর্কগুলি থেকে পাওয়া কালো দিকগুলি তিনি ভুলেছেন। শুধু তাই নয় অকারণে তিনি তাঁর প্রাক্তন প্রেমিকদের ঘৃণা করেন না। তাঁর এই কথার মাধ্যমে তিনি যে ক্রিকেটারদের সাথে তার সম্পর্কের সমীকরণের দিক দিয়ে ইঙ্গিত করেছেন তা বলার অপেক্ষায় রাখেনা।

নীনা গুপ্তার সঙ্গে আশির দশকে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ভিভিয়ান রিচার্ড এর সম্পর্ক তৈরি হয়। তারপর ১৯৮৯ সালে জন্ম হয় নীনা ও ভিভিয়ানের কন্যা মাসাবার। তবে একথা সকলেরই জানা যে নীনা ও ভিভিয়ানের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। বিবাহিত ভিভিয়ান তাঁর স্ত্রীকে ছেড়ে নীনার কাছে আসতে অস্বীকার করেন। ওই সময় একক মাতৃত্ব খুব একটা সহজ জিনিস ছিল না। মেয়ে মাসাবাকে লালন পালন করতে গিয়ে নানা কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন নীনা। অগত্যা একা হাতে মেয়েকে মানুষ করেছেন তিনি। পরবর্তীকালে ২০১৮ সালে নীনা বিবেক মেহেরার সঙ্গে গাঁটছড়া বাঁধেন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নীনা বলেছেন, ”আমি বিশ্বাস করি আপনি একবার কাউকে ভালবাসলে তাকে ঘৃণা করতে পারবেন না। একবার কাউকে ভালোবাসলে, আপনি তাঁকে কীভাবে ঘৃণা করবেন? আমি আমার প্রাক্তন প্রেমিকদের ঘৃণা করি না। আমি কেন ঘৃণা করব?” নীনা আরও যোগ করেন, ”আমি যদি কাউকে এত ঘৃণা করি, তাহলে আমি তাঁর বাচ্চার মা হব কেন? আমি কি পাগল?” ​​

মাসাবা ও ভিভিয়ানের সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন নীনা। বলেছেন তাঁদের বাবা ও মেয়ের সম্পর্কো অত্যন্ত ভালো। সোশ্যাল মিডিয়ায় মাসাবা বলেছিলেন যে নীনা কখনও বাবা-মেয়ের মধ্যে বাধা দেওয়ার চেষ্টা করেনি। কখনও আমাদের সম্পর্ককে বিষাক্ত করার চেষ্টা করেননি। আমি এখন একজন প্রাপ্তবয়স্ক এবং আমার বাবার সাথে আমার সম্পর্ক দুর্দান্ত। আমার মা আমাকে আমার নিজের সিদ্ধান্ত নিতে দেয়।

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ

মধ্যপ্রদেশের এই মন্দিরে বজরংবলীর পাশে রয়েছে স্টেথো, চিকিৎসক রূপে পূজিত হন হনুমানজি

মঙ্গলবার চারটি কাজ করলে মিলবে বজরংবলীর আশীর্বাদ

চাকরি থেকে ব্যবসা, শনির আশীর্বাদে সাফল্যের সম্ভাবনা ৪ রাশিতে

আজকের রাশিফল: হঠাৎ অতিথির আগমনে খরচ বাড়বে, বিদেশ ভ্রমণের সুযোগ..

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক