ফিরছে নিখিল-শ্যামা, এবার এবার তাঁরা রাজত্ব বিস্তার করবে স্টার জলসার পর্দায়

নীল-তিয়াসা দুজনেই ফিরছেন ফের জুটি বেঁধে। হ্যাঁ, তিয়াসার নতুন সিরিয়ালের নায়ক আর কেউ নন, নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) নিজেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম সফল জুটি নিখিল-শ্যামা। জি বাংলার প্রাক্তন ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ (Krishnakoli) ধারাবাহিকের মাধ্যমে এই জুটির আত্মপ্রকাশ। প্রায় ৪ বছরেরও বেশি জি বাংলার পর্দায় এই ধারাবাহিক রাজত্ব। নিপুণ অভিনয়ের দক্ষতার মাধ্যমে খুব সহজেই দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন শ্যামা ওরফে তিয়াসা।

ডেবিউ ধারাবাহিকেই একেবারে বাজিমাত করেছিলেন তিয়াশা।নীলের সঙ্গে তাঁর রসায়ন দারুণ ফুটে উঠেছিল পর্দায়। সপ্তাহেরও বেশি টিআরপি টপার থেকেছে জি বাংলার এই মেগা। এতটাই সফল হয়েছিল যে, একাধিক ভাষায় এই ধারাবাহিককে রিমেক করেছে জি কর্তৃপক্ষ। তবে এই ধারাবাহিক শেষ অনেকদিন। ধারাবাহিক শেষ হওয়ার পরে নীলকে উমার সঙ্গে জুটি বাঁধতে দেখা গেলেও, ‘কৃষ্ণকলি’ অর্থাৎ তিয়াসা লেপচার (Tiyasha Lepcha) এখনও দেখা মেলেনি। তাই অভিনেত্রীর কামব্যাকের অপেক্ষায় দিন গুণছে ভক্তরা। যদিও মাস কয়েক ধরেই শোনা যাচ্ছে যে, আর জি বাংলায় নয়, স্টার জলসার মাধ্যমে প্রত্যাবর্তন করতে চলেছেন তিয়াসা। যদিও নানান কারণে মাস কয়েক পিছিয়ে যায় এই প্রোজেক্ট। তবে এবার ধামাকাদার খবর নীল-তিয়াসার ভক্তদের জন্য।

স্টার জলসাই নাকি ‘কৃষ্ণকলি’র সুপারহিট জুটিকে ফিরিয়ে আনছে নতুন ধারাবাহিকের মাধ্যমে। কী মুখে ফুটল তো হাসি! তবে এই নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে টেলিপাড়ার সূত্রের খবর, এই খবর একদম পাকা। এদিকে জি বাংলার ‘উমা’ও শেষ হতে চলেছে। আর উমা শেষ হতে না হতেই বিরোধী চ্যানেল একেবারে পাকড়াও করে নিয়েছে নীলকে। এই সপ্তাহেই শেষ হচ্ছে ‘উমা’। উমা-র জায়গা নিতে আসছে ‘জগদ্ধাত্রী’। তবে স্টার জলসার সঙ্গেও নীলে সম্পর্ক বহু পুরোনো। জলসার ‘ঠিক যেন লাভ স্টোরি’ দিয়েই নীল শুরু করেছিলেন তাঁর অভিনয় কেরিয়ার। এবার স্টার জলসার নতুন ধারাবাহিকে তিয়াসা-নীলের লুক কেমন হবে সেটা দেখার।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২