লড়াই শেষ, না ফেরার দেশে ঐন্দ্রিলা

শেষ হল ঐন্দ্রিলার দীর্ঘ লড়াই।

Share:

নিজস্ব প্রতিনিধি:সব লড়াই শেষ। দীর্ঘ ২০ দিন পরে না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (AINDRILA SHARMA)। ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন তিনি। গত ১ নভম্বরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শেষ হল সেই দীর্ঘ লড়াই। কোমা থেকে আর হাসিমুখে বেরিয়ে আসতে পারলেন না অভিনেত্রী। বারবার কামব্যাক করতে চেয়েও আর কামব্যাক করলেন না সব্যসাচী’র ঐন্দ্রিলা। 

হাসপাতাল সূত্রে খবর, দুপুর ১২টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। গত শনিবার রাতে তাঁর পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয়েছিল। তবু মিরাক্যালের অপেক্ষায় ছিলেন অভিনেত্রীর শুভাকাঙ্খীরা। তবে শেষ রক্ষা হল না। সঙ্গী সব্যসাচীর ভালোবাসাকে আঁকড়ে ধরেই বারবার জীবনের গান গেয়েছিলেন তিনি। অবশেষে রবিবার থেমে গেল সেই গান। 

গত ২০১৫ সালে ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন তিনি। ২০১৬ সালে সেই ক্যান্সারকে জয় করেছিলেন ঐন্দ্রিলা। ফের ২০২১ সালে তাঁর শরীরে হানা দেয় ক্যান্সার। ফুস্ফুসে দেখা দেয় টিউমার। চলেছিল কেমোথেরাপি। সমস্ত যন্ত্রণা, সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে বারবার কামব্যাক করতে চেয়েছিলেন ঐন্দ্রিলা। চলতি মাসের ১ তারিখে ব্রেনস্ট্রোক হয় তাঁর। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। হয়েছিল অস্ত্রোপচার। গতকাল রাতে পরপর ১০ বার হার্ট অ্যাটাক হয় তাঁর। সব লড়াই শেষে আজ দুপুরে চির উজ্জ্বল হলেন অভিনেত্রী। ‘ফাইট ঐন্দ্রিলা ফাইট’ রব গেল থেমে। 

উল্লেখ্য, গতকাল রাতেই অভিনেত্রীকে নিয়ে করা সমস্ত পোস্ট ডিলিট করে দিয়েছিলেন সব্যসাচী। সকাল থেকেই কাঁদছিলেন ঐন্দ্রিলার মা। পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিলেন সংগীত শিল্পী অরিজিৎ সিং। আর দুপুরেই হাসপাতাল জানাল, ঐন্দ্রিলার যুদ্ধ শেষের খবর। আর এই খবরেই শোকের ছায়া নেমে এসেছে টলি পাড়ায়। নেটদুনিয়া জুড়ে শুধুই বিলাপ। 

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও