‘ডেস্টিনেশন ওয়েডিং’ নয়, দাদু-দিদার বাড়িতেই সামাজিক বিয়ে হবে স্বরার

খুব শীঘ্রই ধুমধাম করে সামাজিক বিয়ে করতে চলেছেন স্বরা-ফাহাদ। এক প্রতিবেদন অনুযায়ী, তাঁদের সামাজিক বিয়ের সমস্ত অনুষ্ঠান হবে আগামী ১১ থেকে ১৬ মার্চের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী স্বরা ভাস্কর গত ১৬ ফেব্রুয়ারি আচমকাই খবর দেন তিনি বিয়ে করেছেন। পাত্র রাজনীতিবিদ ফাহাদ আহমেদ। গত ২ বছর ধরে সম্পর্কে আছেন তাঁরা। যদিও অভিনেত্রীর ডেটিংয়ের গুজব অনেক আগেই উঠেছিল। কিন্তু এই বিষয়ে কোনও সাড়া শব্দ দেননি তিনি। অবশেষে ১৬ ফেব্রুয়ারি নিজেই বিয়ের খবর দেন স্বরা। আপাতত বিশেষ আইন মেনে কোর্ট ম্যারেজ করেছেন অভিনেত্রী। স্বরা যেহেতু হিন্দু এবং ফাহাদ মুসলিম এই নিয়েও অনেক বিতর্ক ডানা মেলেছিল। তবে তাতে অভিনেত্রী কোনো প্রতিক্রিয়া করেননি।

খুব শীঘ্রই ধুমধাম করে সামাজিক বিয়ে করতে চলেছেন স্বরা-ফাহাদ। এক প্রতিবেদন অনুযায়ী, তাঁদের সামাজিক বিয়ের সমস্ত অনুষ্ঠান হবে আগামী ১১ থেকে ১৬ মার্চের মধ্যে। মেহেন্দি, সঙ্গীত, হলদি সবটা মেনে বিয়ের পিঁড়িতে বসবেন স্বরা। স্বরার ঘনিষ্ঠ সূত্রের খবর, স্বরা ডেস্টিনেশন পথে হাঁটেন নি। তাঁর বিয়ে হবে দিল্লিতে নানা-নানির বাড়িতে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে স্বরা ‘মিসেস ফলানি’-র শুটে ব্যস্ত। সেখান থেকেই দিল্লিতে চলে যাবেন তিনি। ই

তিমধ্যেই বন্ধুদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে। যাতে লেখা, “আমাদের সঙ্গে যোগ দিন এবং আমরা যে আনন্দ উদযাপন করছি, সেই উন্মাদনাটি থাকবে এই বসন্তে, তা ‘আমাদের’ সঙ্গে ভাগ করে নিন।” তবে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করায় তাঁদের বিয়ে নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের নেতানেত্রীদের অনেকেই সমালোচনা করেছেন। এসব নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বরা লিখেছিলেন, যাঁরা ঘৃণা করেন, তাঁরা যখন বলে চলেছেন, ‘হেটারসরা যখন বলছে- সুটকেস, ফ্রিজ, নিয়মবিরুদ্ধ, ধর্মবদল… আর কত কী, তখন আমরা…’। স্বরার বিয়েতে বলিউড থেকে করিনা কাপুর, সোনম কাপুর, রিয়া কাপুররা।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র