সলমানের ‘বিগ বস 19’ এ প্রতিযোগী হিসাবে সামিল হচ্ছেন না মল্লিকা

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত কেও এই রিয়েলিটি শোয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই গুজব উড়িয়ে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষ, শীঘ্রই শুরু হচ্ছে বিগবস 19। আবারও সঞ্চালক হিসেবে টিভির পর্দায় ফিরে আসছেন সলমান খান। বিগবস, এমন একটি শো, যার জনপ্রিয়তা শুধুমাত্র দেশেই আটকে নেই। বিদেশেও পৌঁছেছে। ফোন, পরিবার ছাড়া টানা ৩ মাস একই বাড়িতে ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে টিকে থাকাই বিগবস প্রতিযোগীদের একমাত্র চ্যালেঞ্জ। যদিও বরাবরই বিগবসের প্রতিযোগী হয়ে এসেছেন তারকারা। আর তারকাদের মধ্যে এই টিকে থাকার লড়াই দেখতে পছন্দ করেন দর্শকরা। বিশেষ করে, বিগবস ঘরের মধ্যেই ঝগড়া, একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়া, এটাই শোয়ের অন্যতম আকর্ষণ। পাশাপাশি সলমানের অসাধারণ সঞ্চালনা শোটির প্রধান আকর্ষণ। যাই হোক, ইতিমধ্যেই বিগ বস 19 নিয়ে একাধিক আপডেট ভাইরাল হয়েছে। এই সিজনে কোনও ইউটিউবার বা ব্লগার থাকছেন না।

পাশাপাশি ৬ মাস ধরে চলবে শোটি। শোয়ের জন্যে পারিশ্রমিক কমিয়েছেন সলমান। ১৫ সপ্তাহের চুক্তিতে তিন ১৫০ কোটি নিচ্ছেন। পাশাপাশি এবার শোয়ের প্রতিযোগী কে কে হবেন, সে নিয়েও চলছে বিস্তর আলোচনা। ইতিমধ্যেই অনেক টিভি এবং বলিউড সেলিব্রিটিদের অংশগ্রহণের খবর পাওয়া গিয়েছে। গুজব ছিল যে, বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত কেও এই রিয়েলিটি শোয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এই গুজব উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন তিনি বিগ বসে অংশ নিচ্ছেন না। এবং কখনও অংশগ্রহণ করতেও চান না। মল্লিকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “সমস্ত গুজবের অবসান ঘটিয়েছি। আমি বিগ বস করছি না এবং কখনও করব না। ধন্যবাদ।”

তবে মল্লিকার আগে, ডেইজি শাহ, রাম কাপুর এবং গৌরব তানেজা বিগ বস ১৯-তে অংশ নেওয়ার খবর অস্বীকার করেছেন। সুতরাং এই মরশুমে শোতে কাদের কাদের দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, নীল মোতওয়ানি, আরহান আনসারি, শশাঙ্ক ব্যাস, খুশি দুবে, শারদ মালহোত্রা, মুন বন্দোপাধ্যায় এবং লতা সবেরওয়ালের মতো তারকাদের বিগবস 19-এর প্রস্তাব দেওয়া হয়েছে। কিছু দিন আগে, গৌরব তার ভ্লগে প্রকাশ করেছিলেন যে তিনি বিগ বস 19 করছেন না। তিনি বলেছিলেন, “আমি বিগ বস 19-এ যাচ্ছি না।’ এদিকে, মল্লিকাকে শেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিওতে। যেখানে তিনি একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু তার অভিনয় দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বর্তমানে, তার কোনও ছবি বা ওয়েব সিরিজ নেই। অথচ এক সময় বলিউডের সবথেকে সেক্সি ডিভা ছিলেন মল্লিকা শেরাওয়াত।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ