KBC 17: ‘অষ্টম শ্রেণিতেই বিয়ে……’, অমিতাভকে জীবন সংগ্রামের গল্প শোনালেন ওড়িশার শিক্ষিকা

মাজের অনেকেই বলেছিল, যে অষ্টম শ্রেণীর পরে আমাকে আর পড়াশোনা করতে দেওয়া উচিত নয়। আমার স্কুল-জীবন মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের অন্যতম জনপ্রিয় গেমশো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। গত ১১ অগস্ট থেকে শুরু গিয়েছে কুইজ-মাস্টার এই শোয়ের ১৭তম সিজন। যেটি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। শোয়ের প্রথম সিজন থেকেই এই দায়িত্ব পালন করছেন বিগ বি। এমনকী তাঁর সঞ্চালনার জন্যেই শোয়ের জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে বিদেশে পৌঁছেছে। যাই হোক, এখনও পর্যন্ত শোটি দর্শকদের সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি, প্রতিযোগীদের মনোমুগ্ধকর উপাখ্যান এবং বলিউড মেগাস্টারের সঙ্গে তাদের মজাদার কথোপকথনের মাধ্যমে মুগ্ধ করে রেখেছে। দিন কয়েক আগেই শোয়ে এসেছিলেন দেশকন্যা তথা ‘অপারেশন সিঁদুর’ হামলার অন্যতম নির্দেশক ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি, বায়ুসেনার কমান্ডার ব্যোমিকা সিংহ। সেই এপিসোডটি খুবই প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।

এছাড়া শোয়ে প্রথম ১ কোটি টাকা জিতে ফেলেছেন ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক অফিসার। এখনও অনেকদিন বাকি শোয়ের পথচলা। দেশের কোণে কোণে থেকে এই শোয়ে খেলতে আসেন প্রতিযোগী রা। অমিতাভের সঙ্গে হট সিটে বসেন। পাশাপাশি শোনান নিজের জীবন সংগ্রামের কথা। অমিতাভও প্রতিযোগিদের সঙ্গে নানা মজার মজার উপাখ্যান শেয়ার করেন। সর্বশেষ পর্বে, ওড়িশার গৃহশিক্ষিকা কুমারী পূজা প্রতিযোগীতায় অংশ নিয়েছিলেন। হট সিটে বসে নিজের জীবনের নানা সংগ্রামের কথা অমিতাভকে খুলে বলেন তিনি। কীভাবে তাঁকে চাকরি ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল, কীভাবে তাঁর বাবা চেয়েছিলেন কম বয়সে তাঁর বিয়ে হোক, সবটাই অমিতাভকে খুলে বলেন তিনি।

কুমারী পূজা বলেন, ‘আমি আমার বাবার কাছে প্রমাণ করতে চেয়েছিলাম যে শিক্ষার সাহায্যে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। সমাজের অনেকেই বলেছিল, যে অষ্টম শ্রেণীর পরে আমাকে আর পড়াশোনা করতে দেওয়া উচিত নয়। আমার স্কুল-জীবন মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত ছিল। কিন্তু আমি দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে চেয়েছিলাম। তাই আমি লুকিয়ে অন্য স্কুলে ভর্তি হই। একটি কপি আর পেন্সিল দিয়ে পুরো বছরটা শেষ করেছিলাম। যখন নম্বর বের হয়ে যায়, তখন আমি দশম শ্রেণীতে শীর্ষে ছিলাম। তখন সবাই অবাক হয়ে গিয়েছিল যে, কোনও টিউশন, কোনও সুযোগ-সুবিধা না থাকায় আমি কীভাবে শীর্ষে উঠলাম? শিক্ষকরা আমাকে অভিনন্দন জানান। আমার বাবা আমাকে অষ্টম শ্রেণিতে বিয়ে দিয়ে দিতে চেয়েছিলেন। এরপর আমি ২০১৬ সালে স্কুলে চাকরি পাই, বেতন ছিল মাত্র ২০,০০০ টাকা, এরপর আমি Phd-তে আবেদন করি। কিন্তু আমি আমার চাকরি বেছে নিয়েছিলাম, নয়তো আমি আমার পরিবারকে খাওয়াতে পারতাম না। কিন্তু এখন, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।’

এরপর বিগ বি যখন কুমারী পূজাকে জিজ্ঞাসা করেন যে, তিনি তাঁর স্বামীর সঙ্গে কীভাবে দেখা করে ছিলেন, তখন প্রতিযোগী উত্তরে বলেষ, “আমি একটি ম্যাচমেকিং সাইটে আমার প্রোফাইল খুলেছিলাম এবং আমার অতীতে ভালো কর্ম ছিল এবং সে ফোন করেছিল। আমি তাকে নিজের সম্পর্কে বলেছিলাম।কিন্তু প্রথমে আমি তাঁকে বিয়ে করতে ভয় পেয়ে ছিলাম। আমি ঝুঁকি নিয়েছিলাম কিন্তু এটি ছিল আমার জীবনের সেরা ঝুঁকি।” কুমারী পূজা ২ লক্ষ টাকার প্রশ্নের উত্তরে রোলওভার প্রতিযোগী হয়ে উঠেছেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২