শিবরাত্রিতে নির্জলা উপোস ইন্দ্রাশিস, আর পার্বতীর মতো বউ চান দিব্যজ্যোতি

পাল্লা দিয়ে প্রতিবছর শিবরাত্রিও করেন। এই দিনটা একেবারে নির্জলা উপোস করেই কাটিয়ে দেন। শুধু তরুণ প্রজন্মের অভিনেতাদের মধ্যে তিনি নন, শিবের মাথায় জল দেবেন আরও এক অভিনেতা ইন্দ্রাশিস।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ শিবরাত্রি। প্রচলিত ধারণা অনুযায়ী, শিব রাত্রির উপবাস শুধু মেয়েরাই করে। কারণ ছোট থেকেই মেয়েদের শিবের মাথায় জল ঢালতে বলা হয় ভাল স্বামী পাওয়ার জন্য। কিন্তু শিবের মাথায় জল ঢাললেই কি তাঁর মতো স্বামী পাওয়া যায়? না এই কথাটা বোধহয় এখন কেউ মানেন না। কারণ সবটাই ভাগ্যের বিষয়! যে মেয়েটা ছোট থেকে শিবের মাথায় জল ঢালছে, সে মেয়েটারই হয়তো কপালে জুটছে খারাপ বর। এছাড়াও শুধু মেয়েরা নয়, এখন পুরুষরাও শিবরাত্রিতে নিয়ম করে উপোস করছেন। আর সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের ক্ষেত্রেও বিষয়টি চোখে পড়ে।

কারণ এদিন সকাল থেকেই সিদ্ধার্থ মালহোত্রা, দিলজিৎ দোসাঞ্জ-সহ একাধিক বলিউড তারকা শিব মন্দিরে গিয়ে পুজো সারছেন। গোটা দেশজুড়ে আজ পালিত হচ্ছে শিবরাত্রি। শুধু বলিউড নয়, টলিউডেও বহু তারকা আজ সমস্ত কাজকর্ম বন্ধ রেখে শিবের পুজোতে মনোনিবেশ করেছেন। যার মধ্যে একজন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। বর্তমানে যিনি স্টার জলসার টপার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’-তে ডঃ সূর্য সেনগুপ্তর চরিত্রে অভিনয় করছেন। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমেই তাঁর কেরিয়ার নয়া বাঁক নিয়েছে।

শুটিংয়ের চাপে পাশাপাশি তিনি একজন জিম ফ্রিকও বটে। নিউট্রিশন নিয়ে লেখাপড়া করছেন আর প্রচণ্ড ঈশ্বরে বিশ্বাসী। পাল্লা দিয়ে প্রতিবছর শিবরাত্রিও করেন। এই দিনটা একেবারে নির্জলা উপোস করেই কাটিয়ে দেন। শুধু তরুণ প্রজন্মের অভিনেতাদের মধ্যে তিনি নন, শিবের মাথায় জল দেবেন আরও এক অভিনেতা ইন্দ্রাশিস। তাঁর কথায় শুধু শিব নন, তিনি হনুমানজিরও পুজো করেন। প্রতিদিন হনুমানচালিসা পড়েন। তবে শিবরাত্রিতে সারাদিন জলটাও খান না তিনি। রাতে শুটিং শেষ করে বাড়িতে গিয়ে শিবের মন্দিরে জল ঢালবেন। এদিকে দিব্যজ্যোতি ৪-৫ বছর ধরে শিবরাত্রি পালন করছেন। পুরুষরা খুব একটা শিবরাত্রি পালন করেন না। তাঁর আশা মেয়েরা যেমন শিবের মতো বর খোঁজে। তেমনি তিনি পার্বতীর মতো স্ত্রীকে জীবনে চাইছেন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২