‘দ্য কাশ্মীর ফাইলস’, মুক্তির তৃতীয় দিনে কঠিন যাত্রার কথা শোনালেন পরিচালক

দ্য কাশ্মীর ফাইলস' বিবেক অগ্নিহোত্রীর এই ছবি এখন রীতিমত হিট। মাত্র ৩ দিনেই বক্সঅফিসে বিপুল অঙ্কের ব্যবসা করেছে ছবিটি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ‘দ্য কাশ্মীর ফাইলস’ বিবেক অগ্নিহোত্রীর এই ছবি এখন রীতিমত হিট। মুক্তির পূর্বে ছবিটি নিয়ে কম জলঘোলা হয়নি। কিন্তু অবশেষে বহু বাধা পেরিয়ে মুক্তি পায় এই ছবি। মাত্র ৩ দিনেই বক্সঅফিসে বিপুল অঙ্কের ব্যবসা করেছে ছবিটি। এই ছবির সবথেকে চর্চিত বিষয় এই ছবির কনটেন্টের পাশাপাশি এই ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীও। এমন এক বিষয় নিয়ে কাজ করার দুঃসাহস দেখিয়েছেন তিনি তা ভীষণভাবে চর্চিত এক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি তো অনুপম খের, মিঠুন চক্রবর্তীর মত স্টাররা রয়েছেনই। কিন্তু সেসব কিছুর পরেও এই ছবির প্রচারের সম্পূর্ণ দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিয়েছেন বিবেক। আর বেশ ব্যাতিক্রমি ভাবেই তাই ছবি মুক্তির আগে নয় বরং ছবি মুক্তির ৩ দিন পর এক সাংবাদিক সম্মেলন করলেন পরিচালক।

দিল্লিতে ডাকা এই ছবির দেড় ঘণ্টার প্রথম সাংবাদিক সম্মেলনে পরিচালক জানান ছবিটি তৈরি করতে গিয়ে তাঁকে ৫হাজার ঘন্টা গবেষণা করতে হয়েছে। নথি সংগ্রহ করতে হয়েছে প্রায় ১৫ হাজার পৃষ্ঠার। এছাড়াও এদিনের এই প্রেস কনফারেন্সে একটি ২০ মিনিটের ভিডিও দেখান পরিচালক। যাতে ফুটে উঠেছে এমন কিছু ছবি উঠে আসে যা সত্যিই রোমহর্ষক। কাশ্মীরের এই ঘটনায় সেদিন যারা সত্যিই আক্রান্ত হয়েছিলেন সেই কাশ্মীরি পণ্ডিতদের সাক্ষাৎকার ফুটিয়ে তুলেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী তার এই ভিডিওতে। তাঁর কথায় ”আমি ও আমার স্ত্রী পল্লবী এমন অনেক জায়গায় ঘুরে এই তথ্য সংগ্রহ করেছি। বিশ্বের অনেক দেশে ও ভারতে অনেক শহরে আমরা ঘুরেছি। ৭০০ জনেরও বেশি নির্যাতিত কাশ্মীরির সঙ্গে আমরা কথা বলেছি। তাঁদের কথা আমরা রেকর্ড করেছি।” 

বিবেক আরও জানান, বিভিন্ন জায়গায় কাশ্মীরি পণ্ডিতদের বাড়ি থেকে বের করেও দেওয়া হয়েছিল। সবচেয়ে দুঃখজনক যা তা হল সেই সময়ের রাজনৈতিক ব্যবস্থা। যা ওই অসহায় মানুষগুলোর পাশে একবারও দাঁড়ায়নি। বরং ওই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আর সেই বিষয় নিয়ে ছবি করা আমার জন্য মোটেও সহজ ছিল না। আমাকে এই ছবি নির্মাণের সিদ্ধান্ত নিতে দেড় বছর সময় নিতে হয়েছিল। আমার আগেও অনেক পরিচালকের দ্বারস্থ হয়েছিলেন কাশ্মীরের ওই নির্যাতিত মানুষগুলি। কিন্তু সেই বিষয়টিকে একেবারেই আমল দেওয়া হয়নি। এই ছবিটি বানাতে দীর্ঘ ৪ বছর সময় লেগেছে। আগামীতে এই ছবি ওয়েব সিরিজ হিসাবেও দর্শকদের সামনে আসবে। 

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু