দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমাদের সন্তান খুব শীঘ্রই আসছে’, হাসপাতালের বিছানায় শুয়ে সুখবর দিলেন আলিয়া

নিজস্ব প্রতিনিধি: অভিনন্দন আলিয়া ভাট এবং রণবীর কাপুর! এই তো সেদিন গেল বিয়ে এরই মধ্যে প্রেগন্যান্ট আলিয়া! হ্যাঁ, অবাক হলেও কিছু করার নেই। ঘটনা একেবারেই সত্যিই। রণবীর-আলিয়ার শরীরী উত্তেজনা যেন হার মানিয়েছে সবাইকে। তারই জ্বলজ্যান্ত প্রমাণ এই সত্য। এদিন অভিনেত্রী আলিয়া ভাট নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় হাসপাতালে তাঁর ‘Ultrasunography’ হচ্ছে এরকম একটি ছবি পোস্ট করে, তাঁর গর্ভাবস্থার সুখবর শেয়ার করেছেন। আর এই ছবি শেয়ার করে, আলিয়া ক্যাপশনে লিখেছেন “আমাদের বেবি… শীঘ্রই আসছে।”

এরপরেই অভিনেত্রীর পোস্ট করা আরেকটি ছবি, আরো স্পষ্ট করে সত্যতা প্রমাণ করছে। যেখানে দেখা যাচ্ছে, একটি সিংহ তাঁর পরিবারের ছবি, যেখানে রয়েছে একটি সিংহী, একটি সিংহ এবং একটি শাবকের ছবি। এই ছবি দিয়ে দম্পতি প্রকৃতির প্রতি তাঁদের ভালবাসা ভাগ করে নিয়েছে। ২০২২ এর শুরুতেই তাঁরা আফ্রিকার রোমান্টিক সাফারিতে গিয়েছিলেন। তারই ছবি এটা। শোনা যাচ্ছে, আলিয়ার গর্ভাবস্থার সুখবর আসার মাত্র দুই মাস পরেই দম্পতি তাঁদের বান্দ্রার বাড়িতেই চুপচাপ গাঁটছড়া বেঁধেছেন। গত ১৪ এপ্রিল রণবীর এবং আলিয়া তাঁদের পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগে একটি ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহ সম্পূর্ণ করেছিলেন। যদিও এই খবরটি প্রকাশ্যে আসা মাত্রই, অনেককে অবাক করেছে। আর এতেই দুয়ে দুয়ে চার করেছেন নেটিজেনরা। সাম্প্রতিক ‘শামশেরা’ প্রচারের সময় রণবীর একটি শিশুর দিকে ইঙ্গিত করেছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ?☀️ (@aliaabhatt)

তাহলে কী তাঁদের পরিবারের নতুন মেহমানকেই স্বাগত জানাতে চলেছেন তাঁরা? বিয়ের দুদিন পরেই কাজে ফিরেছেন রনবীর-আলিয়া দুজনেই। এমনকি রণবীরকে কত কাজ করবেন জানতে চাওয়া হলে তিনি বলেন, “এখন আমার অনেক কাজ করতে হবে, ফ্যামিলি বড় করার জন্যে কাজ করতে হবে অনেক। আগে নিজের জন্যে কাজ করতাম কিন্তু এখন ফ্যামিলির জন্যে কাজ করতে হবে অনেক।” বিয়ের পরবর্তী জীবন সম্পর্কে, রণবীর আরও বলেন, “আমি চলচ্চিত্রে বলতাম যে ‘বিয়ে তো ডাল চাওয়ালের মতো, তুমি মরে না যাওয়া পর্যন্ত, জীবনে কিছুটা টাংড়ি কাবাব, হাক্কা নুডলস খান।’ কিন্তু এখন বলবো, ডাল চাওয়ালের থেকে সেরা কিছু নেই। আলিয়া আমার ডাল চাওয়ালের তড়কা, আচার, পিয়াজ, সব কুছ হ্যায়। আমি এর চেয়ে ভালো সঙ্গী চাইলেও পেতাম না।” তবে কিছুদিন আগেই রণবীর প্রকাশ করেছেন যে, তিনি এবং স্ত্রী আলিয়া শীঘ্রই হানিমুনে যাবেন।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ