রাতারাতি প্রভাসের ইনস্টাগ্রাম প্রোফাইল গায়েব, হ্যাকারদের কবলে নায়ক

রাতারাতি গায়েব হয়ে গেল অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইল। তবে তাঁর প্রোফাইল হ্যাক হয়েছে নাকি তিনি নিজেই নিষ্ক্রিয় করেছেন ইনস্টাগ্রাম প্রোফাইল তা জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সেলিব্রিটিদের সঙ্গে সবার যোগাযোগ সোশ্যাল মিডিয়ার হাত ধরেই। যার মাধ্যমে প্রতিনিয়ত তারকাদের ঘর পর্যন্ত সবাই পৌঁছে যাচ্ছেন। তাঁদের জীবনের আপডেট, নতুন কাজ, তাঁরা কোথায় বেড়াতে যাচ্ছেন সবটাই এখন সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে তুলে ধরছে তারকারা নিজেই। সোশ্যাল মিডিয়া যেমন জনপ্রিয়তা দিচ্ছে, তেমনি হ্যাকারদের খপ্পরে পড়ে নিমেষেই সেই জনপ্রিয়তা খোয়াতে হচ্ছে সাধারণ মানুষ দের। সাইবার জালিয়াতির শিকার হচ্ছেন সেলিব্রিটিরাও। মাঝে মধ্যেই তারকাদের ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের দ্বারা আটক হয়। এবার সেই হ্যাকারদের জালে আটকে পড়লেন খোদ দক্ষিণী সুপারস্টার প্রভাস। রাতারাতি গায়েব হয়ে গেল অভিনেতার ইনস্টাগ্রাম প্রোফাইল। তবে তাঁর প্রোফাইল হ্যাক হয়েছে নাকি তিনি নিজেই নিষ্ক্রিয় করেছেন ইনস্টাগ্রাম প্রোফাইল তা জানা যায়নি।

প্রভাস, বর্তমানে পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে তাঁর পরবর্তী ছবি সালারের মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা আগামী ২২ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। একই দিনে মুক্তি পাওয়ার কথা, শাহরুখের ডানকি। কিন্তু মনে হচ্ছে, ছবির জন্যেই সম্প্রতি ইনস্টাগ্রাম ত্যাগ করেছেন অভিনেতা। কোনও সতর্কতা বা বিবৃতি ছাড়াই প্ল্যাটফর্ম থেকে অদৃশ্য হয়ে গিয়েছে তাঁর প্রোফাইল৷ তবে অনেক ব্যবহারকারী অনুমান করছেন যে, এটি কোনও হ্যাকারের কাজ হতে পারে। তবে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেছেন যে, অভিনেতা নিজেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছেন। কিন্তু আসল ঘটনা কি তা কারুর কাছেই স্পষ্ট নয়, এমনকি অভিনেতা নিজেও এই বিষয়ে কিছু জানাননি।

এদিকে প্রভাসের অন্যান্য অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুকে এখনও পর্যন্ত কোনও সমস্যা হয়নি। ফেসবুকে তাঁর শেষ পোস্টটি ছিল সালার মুক্তির ঘোষণা। KGF পরিচালক প্রশান্ত নীলের ফিল্ম, সালার: পার্ট 1- প্রভাস, পৃথ্বীরাজ সুকুমারন, এবং শ্রুতি হাসান প্রধান চরিত্রে অভিনয় করছেন। এটি ২০২৩ সালের মাঝামাঝি সময়ে মুক্তির কথা থাকলেও, প্রভাসের শেষ ছবি আদিপুরুষ মুক্তি পাওয়ার কয়েক মাস পরে এই ছবি মুক্তি পাচ্ছে।

যদিও ভিএফএক্সের সম্পাদনা এবং সমাপ্তির কারণে চলচ্চিত্রটিকে কয়েকবার বিলম্বিত এবং স্থগিত করা হয়েছে, তবে নির্মাতারা নিজেরাই নিশ্চিত করেছেন যে ছবিটি ২২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ডিসেম্বরে চলচ্চিত্রটি একটি কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে। কারণ শাহরুখ খান-রাজকুমার হিরানির ছবি ডানকি এবং ধানুশ-অরুণ মাথেশ্বরন ছবি ক্যাপ্টেন মিলার একই সময়ে মুক্তি পাবে। 

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’