পাকিস্তানের প্রথম ট্রান্স সঞ্চালকের ওপর প্রাণঘাতী হামলা

হামলা হয় লাহোরে বাড়ির সামনে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রথম ট্রান্সজেন্ডার টিভি সঞ্চালক মার্ভিয়া মালিকের ওপর প্রাণঘাতী হামলা। অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী লাহোরে তাঁর বাড়ির সামনে হামলা চালায়। মার্ভিয়াকে লক্ষ্য় করে তারা গুলি চালাতে শুরু করে। প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মার্ভিয়া। মার্ভিয়া জানিয়েছেন, তিনি গিয়েছিলেন একটি ওষুধের দোকানে। ফেরার সময় বাড়ির সামনে দুই দুষ্কৃতীকে তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। রুদ্ধশ্বাস বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন। শিকার হাত থেকে ফস্কে যাওয়া দুষ্কৃতীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। দরজা-জানালা লক্ষ্য করে তারা গুলি চালায়। দরজায় বুলেটের ছাপ স্পষ্ট।  

পাকিস্তানের যাঁরা লিঙ্গ বদল করেছেন, তাদের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন মার্ভিয়া। আর সেটা সহ্য করতে পারছে না সে দেশের ধর্মান্ধরা। লাহোরে থাকাকালীন তাঁকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়। সেই হুমকির জন্য় তিনি লাহোর ছেড়ে চলে যান। সম্প্রতি তিনি লাহোর ফেরেন। 

পাকিস্তানের প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে মার্ভিয়ার আত্মপ্রকাশ ২০১৮-তে। সেখানকার কোহিনূর নিউজের সঞ্চালক হিসেবে যোগ দেন মার্ভিয়া। অল্প কিছুদিনের মধ্যে তিনি পাকিস্তানের সংবাদ ও বিনোদন জগতে একটি অতিপরিচিত মুখ হয়ে ওঠেন। লাহোর থাকাকালীন তাকে পাকিস্তানের মৌলবাদীরা একাধিকবার হেনস্থা করে। ফোনে দেওয়া হয়েছে হত্যার হুমকি। 

কিছুদিন আগে দেওয়া একটি সাক্ষাৎকারে মার্ভিয়া জানান,  তাঁকে স্বনির্ভর হওয়ার জন্য কঠিন লডা়ই করতে হয়েছে। সমাজের মাথারা তাকে অত্যন্ত ঘৃণার চোখে দেখা শুরু করে। 

আরও পড়ুন সন্তানের জন্ম দিলেন ট্রান্স দম্পতি, ভারতে প্রথম

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা