পরিচালক রোহিত শেট্টির বাড়িতে হামলার নেপথ্যে গভীর ষড়যন্ত্র ও হাওয়ালা কারবারের যোগ!

শুটারদের নিয়োগে অভিযুক্ত গোলু পণ্ডিত ব্যাঙ্কিং ব্যবস্থার পরিবর্তে একটি অবৈধ হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে অর্থ গ্রহণ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘গোলমাল’, ‘সিংহম’ পরিচালক রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটেছে, তাও কয়েক মাস কেটে গিয়েছে। জানা যায়, ঘটনার দিন মাঝরাতে রোহিত শেট্টির বাড়িতে গুলি হামলা হয়েছিল। এবং দুই দুষ্কৃতী বাইকে করে এসে পরিচালকের বাড়িতে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে পালায়। রোহিতের জিম ঘরের কাঁচের দেওয়াল ভেদ করে গুলি ভিতরে চলে যায়। সৌভাগ্যবশত সেই সময় পরিচালকের জিমঘরে কেউ ছিলেন না। তাই কোনও হতাহতের ঘটনা ঘটেনি। যাই হোক, এই ঘটনার পর থেকেই মুম্বই পুলিশ কঠোর পদক্ষেপ নিচ্ছেন। এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার তদন্তে নতুন আপডেট সামনে এলো। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে, এই হামলায় সম্পূর্ণ অর্থায়ন প্রক্রিয়া হাওয়ালার মাধ্যমে হয়েছিল।

তদন্তকারীদের মতে, শুটারদের নিয়োগে অভিযুক্ত গোলু পণ্ডিত ব্যাঙ্কিং ব্যবস্থার পরিবর্তে একটি অবৈধ হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে অর্থ গ্রহণ করেছিলেন। অভিযোগ, এই অর্থ নেপাল, দিল্লি, উত্তর প্রদেশসহ একাধিক স্থানের মাধ্যমে পাচার করা হয়েছিল। সূত্র থেকে আরও জানা যায়, এই আর্থিক লেনদেনগুলি বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত একজন অপারেটর আরজু বিষ্ণোইয়ের মাধ্যমে পরিচালিত হয়েছিল। গ্যাংটি তাঁদের নেটওয়ার্ক ব্যবহার করে তহবিল সংগ্রহের পরিকল্পনাটি বাস্তবায়ন করেছিল। আরও জানা গিয়েছে যে, এই ষড়যন্ত্রে গোলু পণ্ডিত একটি গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি রোহিতের বাড়িতে হামলার জন্যে শুধু হামলাকারীদেরই নিয়োগ করেননি, বরং হামলাটি চালানোর জন্য প্রয়োজনীয় আশ্রয়, রসদ এবং অন্যান্য সহায়তাও দিয়েছিলেন। এবং এই পরিকল্পনা দীর্ঘ সময় ধরে করা হয়েছিল।

তবে ক্রাইম ব্রাঞ্চ সূত্রের খবর, পুলিশের হাতে ধরা পড়লেও গোলু পণ্ডিতকে চুপ থাকতে নির্দেশ দেওয়া হয়েছিল। অভিযোগ উঠেছে যে, কারাবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই আরজু বিষ্ণোইয়ের মাধ্যমে গোলু পণ্ডিতকে একটি বার্তা পাঠিয়ে নির্দেশ দিয়েছিলেন
যে, যে কোনও অবস্থাতেই সিন্ডিকেটের অন্য সদস্যদের সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা যাবেনা। সেই কারণেই, প্রায় ১২ দিন পুলিশি হেফাজতে থাকা সত্ত্বেও তদন্তকারীরা গোলুর কাছ থেকে উল্লেখযোগ্য কোনও অতিরিক্ত তথ্য আদায় করতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের