‘পরিণীতি চোপড়ার প্রধানমন্ত্রী’, পদহারা রাঘব চাড্ডাকে কটাক্ষ নেটা নাগরিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনৈতিক ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখাতে চলেছেন আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা। তবে ডিগবাজি খাওয়ার আগেই ‘বিজেপি বান্ধব’ তরুণ সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রাজ্যসভায় দলের উপনেতার পদ থেকে রাঘবকে সরিয়ে দিয়েছেন। এমনকি আপের জন্য বরাদ্দ সময় থেকে রাঘবকে বলতে দেওয়া যাবে না বলেও রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। পদ হারানোর পরেই রাঘবকে বিঁধেছেন নেটা নাগরিকরা। অনেকেই ব্যঙ্গের সুরে বলেছেন, ‘পরিণীতি চোপড়ার প্রধানমন্ত্রী।’

রাঘবের পদ  হারানোর খবর চাউর হতেই সমাজমাধ্যমে নেটা নাগরিকরা নানা তির্যক মন্তব্য করতে শুরু করেন। ললিতেন্দু পারিদা নামে এক  ব্যবহারকারী লিখেছেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া এবং পরিণীতি চোপড়াই তাঁর (রাঘব) রাজনৈতিক জীবন শেষ করে দিয়েছেন। বস্তুত, তিনি মনপ্রাণ দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন।’ গুরমীত বেদি নামে আরেকজন নেটা নাগরিক লিখেছেন, ‘অনেকটা… পরিণীতির সঙ্গে তার বিয়ে একটি বড় কারণ। বিজেপি যেভাবে আপ নেতাদের হেনস্থা করছে এবং মিথ্যা মামলায় জেলে পাঠাচ্ছে, তাতে রাঘবও একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন। আর এটি চোপড়া পরিবারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করত।’

উল্লেখ্য দীর্ঘদিন ধরেই আপের সঙ্গে দুরত্ব বজায় রেখে চলছিলেন রাঘব চাড্ডা।  গত দু’বছর ধরেই দলের কর্মসূচি এড়িয়ে চলছিলেন। গত বছর দিল্লি বিধানসভার ভোটের প্রচারেও তাঁকে দেখা যায়নি। এমনকি আবগারি দুর্নীতি মামলায় আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল মুক্তি পাওয়ার পরেও তাঁর সঙ্গে দেখা করেননি। উল্টে বিজেপি নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে চলছিলেন। ফলে গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল, বিজেপিতে নাম লেখাতে পারেন পরিণীতির পতি দেবতা।

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের