পাইরেসির ঘটনায় জর্জরিত টেলি দুনিয়া, নেওয়া হচ্ছে কী নতুন পদক্ষেপ?

গলা মিলিয়েছেন টালিপাড়ার বিভিন্ন কলাকুশলীরা, তাদের দাবি খুব তাড়াতাড়ি এই পাইরেসির ঘটনা বন্ধ করা দরকার। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিনেমা চুরির ঘটনা আখছাড় ঘটে থাকে টলিপাড়ায়। তার পাশাপাশি মুঠোফোনের দৌলতে শুরু হয়েছে সিরিয়াল চুরির ঘটনাও। পাল্লা দিয়ে বাড়ছে পাইরেসি। সিরিয়ালের গল্পে যেভাবে রহস্য জিইয়ে রাখা হয় তাতে তা দর্শকের মনে যে এক অদ্ভুত কৌতূহল সৃষ্টি করে সে কথা বলাই বাহুল্য। আর তাই পরবর্তী পর্বে ঠিক কী হতে চলেছে তা দেখার জন্য অধীর অপেক্ষা করেন তাঁরা।

মুঠোফোনের দৌলতে সেই কাজ এখন অনেকটাই যেন সহজ হয়ে গিয়েছে। যখন ইচ্ছে তখন ইন্টারনেটে সার্চ বাটনে গিয়ে ক্লিক করলেই দেখে নেওয়া যাচ্ছে সিরিয়ালের পরবর্তী অংশ। এই সমস্যায় জর্জরিত ছোটপর্দাও। আগে থেকে দেখে ফেলার ফলে টিভির পর্দায় সঠিক সময় বসে নির্দিষ্ট এপিসোড দেখার ইচ্ছা স্বাভাবিকভাবেই থাকছে না দর্শকের। যা রীতিমতো প্রভাব ফেলছে। ওটিটি সাবস্ক্রিপশন নেওয়া থাকলে ওটিটিতে নতুন এপিসোড আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ডাউনলোড করে তা দিয়ে দেওয়া হয় ফেসবুকে। ফলে সেখানেও একই সমস্যা।  ওটিটির সাবস্ক্রিপশন নিতে চাইছেন না অনেকেই। বিনামূল্যেই সিরিজের বিভিন্ন এপিসোড দেখার প্রবণতা বাড়ছে নেটিজেনদের মধ্যে।

সেরকমভাবেই তাঁরা দেখে নিচ্ছেন তাঁদের পছন্দের সিরিয়ালের আগামী এপিসোডগুলি। ফলত লোকসানে পড়ছেন প্রযোজকরা। বহু অর্থ ব্য়য় করে তৈরি করা এপিসোড দর্শক এভাবে দেখে নিলে মুখ থুবরে পড়বে বিনোদন দুনিয়া। তাই আশঙ্কার ছায়া রীতিমতো ঘনিয়েছে বলা বাহুল্য। এই নিয়ে মুখ খুলেছেন টলিউডের লেখিকা প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়। এই ঘটনার বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা নেওয়া হয় তার আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন টেলিপাড়ার জনপ্রিয় প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়। তাঁর মতে বহু মানুষ রাত দিন কষ্ট করে কাজ করছেন। তার সঠিক মূল্যায়ন যদি তাঁরা না পায় তাহলে ক্ষতি ইন্ডাস্ট্রির।  একই সুরে গলা মিলিয়েছেন টালিপাড়ার বিভিন্ন কলাকুশলীরা, তাদের দাবি খুব তাড়াতাড়ি এই পাইরেসির ঘটনা বন্ধ করা দরকার। 

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি